Collector
পশ্চিমবঙ্গে আজ যেসব আসনে ভোট, সবশেষ নির্বাচনে সেখানে কেমন ছিল ফল? | Collector
পশ্চিমবঙ্গে আজ যেসব আসনে ভোট, সবশেষ নির্বাচনে সেখানে কেমন ছিল ফল?
Jagonews24

পশ্চিমবঙ্গে আজ যেসব আসনে ভোট, সবশেষ নির্বাচনে সেখানে কেমন ছিল ফল?

পশ্চিমবঙ্গের প্রথম দফায় যেসব আসনে আজ ভোট গ্রহণ হচ্ছে, সেগুলো রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। উত্তরবঙ্গের ৫৪টি আসনই এই তালিকায় রয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির উত্থান দেখা দিয়েছিল এই অঞ্চলের আসনগুলো থেকেই। যে ১৫২টি আসনে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোট গ্রহণ চলছে, সেখানে ২০২১ সালের বিধানসভা ভোটে তৃণমূল ভালো ফল করলেও বিজেপির ফল ছিল চোখে পড়ার মতো। ২০২১ সালে এই ১৫২টি আসনের মধ্যে বিজেপি ৫৯ আসন জিতেছিল এবং তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৯৩ আসন। বিজেপির জন্য উত্তরবঙ্গে নিজেদের আধিপত্য ধরে রাখা অত্যন্ত জরুরি বলেই মনে করা হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূলের জন্যও এই আসনগুলো সমান গুরুত্বপূর্ণ। সূত্র: বিবিসি বাংলাকেএএ/

Go to News Site