Collector
ভারতের বিধান সভার নির্বাচন: হিলি স্থলবন্দরে ২ দিন আমদানি-রফতানি বন্ধ | Collector
ভারতের বিধান সভার নির্বাচন: হিলি স্থলবন্দরে ২ দিন আমদানি-রফতানি বন্ধ
Somoy TV

ভারতের বিধান সভার নির্বাচন: হিলি স্থলবন্দরে ২ দিন আমদানি-রফতানি বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভারতের বিধান সভা নির্বাচন ও আগামীকাল শুক্রবার (২৪ এপ্রিল) সাপ্তাহিক ছুটি হওয়ায় এ বন্দরে দুদিন বন্ধ থাকবে আমদানি-রফতানি বাণিজ্য। তবে হিলি পানামা পোর্ট অভ্যন্তরে পণ্য লোড-আনলোড, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন জানান, বৃহস্পতিবার ভারতের বিধান সভা নির্বাচন ও আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ২ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি বাণিজ্য। তবে আগামী শনিবার থেকে যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক থাকবে।আরও পড়ুন: সাপ্তাহিক ছুটিসহ টানা ৪দিন বন্ধের কবলে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানিহিলি বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার অসিত কুমার শ্যানাল জানান, পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে একদিনের জন্য আমদানি-রফতানি বন্ধ রেখেছে ভারতের ব্যবসায়ীরা। ফলে বন্ধ রয়েছে হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য বাণিজ্য। তবে বন্দরের অভ্যন্তরে স্বাভাবিক রয়েছে পণ্য উঠা-নামা ও ছাড় করণের কার্যক্রম।এ দিকে হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছেন, বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার।

Go to News Site