Jagonews24
ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে মোহন শেখ (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার মাধবপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, সকালে সংঘর্ষ শুরুর পর বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন নিহতের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। এম শাহাজান/এফএ/এএসএম
Go to News Site