Somoy TV
এবারের প্রিমিয়ার লিগে একটা সময় পর্যন্ত আর্সেনালকে শিরোপা দৌড়ে অপ্রতিদ্বন্দ্বী মনে হচ্ছিল। কিন্তু শেষে এসে গানারদের একের পর এক পয়েন্ট নষ্টের সুযোগ কাজে লাগিয়ে শিরোপার লড়াই জমিয়ে তুলেছে ম্যানচেস্টার সিটি। শিরোপাহীন মৌসুম কাটানোর শঙ্কায় থাকা পেপ গার্দিওলার দল এখন উল্টো প্রিমিয়ার লিগ জয়ের দৌড়ে আর্সেনালের চেয়েও এগিয়ে। আর্সেনালের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে জেতার পর বার্নলিকে হারিয়ে পয়েন্ট তেবিলের শীর্ষে উঠে গেছে সিটিজেনরা।বুধবার (২২ এপ্রিল) রাতে টাফ মুরে স্বাগতিক বার্নলিকে হারিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে ম্যানচেস্টার সিটি।ম্যাচের একদম শুরুতে আর্লিং হলান্ডের করা গোলে পাওয়া লিড ধরে রেখেই শেষ পর্যন্ত ১-০ গোলে জিতেছে গার্দিওলার দল। এই জয়ে ৩৩ ম্যাচে ২১ জয় ও ৭ ড্রয়ে ৭০ পয়েন্ট ম্যানসিটির। সমান ম্যাচে সমান জয় ও ড্র এমনকি সমান গোল ব্যবধান নিয়েও দ্বিতীয় স্থানে নেমে গেছে আর্সেনাল। মূলত মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় সিটিজেনদের শীর্ষস্থান ছেড়ে দিতে বাধ্য হয়েছে গানাররা।আরও পড়ুন: আল নাসরের ফাইনাল নিশ্চিত, বড় জয়ে রোনালদোর আবেগময় বার্তাএদিকে, ঘরের মাঠের এই হারে বার্নলির প্রিমিয়ার লিগ থেকে অবনমন নিশ্চিত হয়ে গেছে। ৩৪ ম্যাচে ৪ জয় ও ৮ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে ২০ দলের মধ্যে ১৯ নম্বরে বার্নলি। অবনমন অঞ্চলের ঠিক ওপরে থাকা ওয়েস্ট হ্যামের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১৩। লিগের বাকি ৪ ম্যাচ থেকে সর্বোচ্চ ১২ পয়েন্ট অর্জন করতে পারলেও তাদের থেকে ১ পয়েন্ট পিছিয়ে অবনমন অঞ্চলেই থাকতে হবে বার্নলিকে।এর আগে প্রথম দল হিসেবে এই মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমন নিশ্চিত হয়েছে উলভারহ্যাম্পটনের।প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই এখন শুধু ম্যানচেস্টার সিটি আর আর্সেনালের মধ্যেই সীমাবদ্ধ। তিন ও চারে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাস্টন ভিলার সংগ্রহ ৫৮ পয়েন্ট করে, আর পাঁচে থাকা লিভারপুলের পয়েন্ট ৫৫। গাণিতিকভাবে এখনও তারা শিরোপার লড়াইয়ে টিকে থাকলেও বাস্তবতা বলছে সম্ভাবনা শূন্যের কোটায়।
Go to News Site