Collector
হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে: স্বাস্থ্যমন্ত্রী | Collector
হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে: স্বাস্থ্যমন্ত্রী
Somoy TV

হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত 'জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬' এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এমনটা দাবি করেন।পুষ্টি সপ্তাহকে শুধুমাত্র ৭ দিনের গণনা না ভেবে সকল স্বাস্থ্যকর্মীদের সর্বোচ্চ গুরুত্ব সহকারে পালনের নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী।এসময় তিনি দেশের সকল স্বাস্থ্যকর্মীদের প্রতি ‘মায়ের শাল দুধের বিকল্প নেই’ এমন প্রচারণা বৃদ্ধি করার আহ্বান জানান।আরও পড়ুন: রেফার বন্ধের নির্দেশ অমান্য, বাড়ছে হাম রোগীর চাপমো. সাখাওয়াত হোসেন বলেন, পুষ্টি হিসেবে শুধু মাত্র ভিটামিন খাওয়াইয়ে একটি স্বাস্থ্যকর জাতি গঠন করা সম্ভব নয়। পুষ্টি সচেতন জাতি গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টায় সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। কাউন্সিলিংয়ের ওপরও গুরুত্ব দিতে হবে।

Go to News Site