Collector
বিশ্বকাপের আগে বড় ধাক্কা জার্মানির, ছিটকে গেলেন সার্জ গ্যানাব্রি | Collector
বিশ্বকাপের আগে বড় ধাক্কা জার্মানির, ছিটকে গেলেন সার্জ গ্যানাব্রি
Somoy TV

বিশ্বকাপের আগে বড় ধাক্কা জার্মানির, ছিটকে গেলেন সার্জ গ্যানাব্রি

বিশ্বকাপ শুরু হতে আর দুই মাসেরও কম সময় বাকি। ঠিক সেই সময় বড় ধরনের দুঃসংবাদ পেল জার্মানি। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তারকা ফরোয়ার্ড সার্জ গ্যানাব্রি।বুধবার (২২ এপ্রিল) সামাজিক মাধ্যমে নিজেই বিষয়টি নিশ্চিত করেন এই বায়ার্ন মিউনিখ তারকা। তিনি জানান, অ্যাবডাক্টর পেশির চোটে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।গ্যানাব্রি লেখেন, 'গত কয়েকদিন সত্যিই কঠিন গেছে। গত সপ্তাহে বুন্দেসলিগা শিরোপা নিশ্চিতের পরও মৌসুমে বায়ার্নের আরও লক্ষ্য ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার জন্য জার্মানির বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে।'তিনি আরও জানান, এখন তার পুরো মনোযোগ থাকবে পুনর্বাসন ও আগামী প্রাক-মৌসুমের জন্য প্রস্তুত হওয়ায়। পাশাপাশি সমর্থকদের ভালোবাসা ও বার্তার জন্য ধন্যবাদও জানান তিনি।আরও পড়ুন: আর্সেনালকে টপকে শীর্ষে ম্যানসিটি, অবনমন নিশ্চিত বার্নলির জার্মানির হয়ে এখন পর্যন্ত ৫৯ ম্যাচে ২৬ গোল ও ১১ অ্যাসিস্ট করেছেন গ্যানাব্রি। গত মার্চের আন্তর্জাতিক বিরতিতেও তিনি নিয়মিত শুরুর একাদশে খেলেছিলেন। তবে এবার বিশ্বকাপ মঞ্চে আর দেখা যাবে না তাকে।এর আগেও ২০১৮ বিশ্বকাপে চোটের কারণে খেলতে পারেননি এই তারকা। ২০২২ বিশ্বকাপে অভিষেক হলেও জার্মানির গ্রুপ পর্ব থেকে বিদায়ের তিন ম্যাচেই মাঠে ছিলেন তিনি।

Go to News Site