Collector
পেনাল্টি নিতে গিয়ে বিশ্বকাপ খেলাই শঙ্কায় ফেললেন ইয়ামাল, তোপ দাগলেন সমালোচকরা | Collector
পেনাল্টি নিতে গিয়ে বিশ্বকাপ খেলাই শঙ্কায় ফেললেন ইয়ামাল, তোপ দাগলেন সমালোচকরা
Somoy TV

পেনাল্টি নিতে গিয়ে বিশ্বকাপ খেলাই শঙ্কায় ফেললেন ইয়ামাল, তোপ দাগলেন সমালোচকরা

বিশ্বকাপের পর্দা উঠতে আর বাকি ৪৯ দিন। আর ঠিক এমন সময়ে চোট পেয়েছেন লামিনে ইয়ামাল। গতরাতে (২২ এপ্রিল) সেল্টা ভিগোর বিপক্ষে বার্সেলোনার জয়ের ম্যাচের ৪১ মিনিটে গোল করার পরই চোটে পড়েন এই উইঙ্গার। শট নেওয়ার মুহূর্তেই তিনি পেশিতে ব্যথা অনুভব করেন এবং সঙ্গে সঙ্গে ঘাসে শুয়ে পড়েন। এরপর কাতালান দলের মেডিকেল স্টাফরা তাকে সেবা দেন এবং বদলির অনুরোধ করেন।প্রাথমিক রিপোর্টে ইয়ামালের হ্যামস্ট্রিংয়ে মাংসপেশি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে। যা বড় দুশ্চিন্তার কারণ হতে পারে বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের জন্য, বিশেষ করে বিশ্বকাপের যখন আর ৫০দিনও বাকি নেই। স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার মিশনে ইয়ামালকে কেন্দ্র করেই পরিকল্পনা সাজাচ্ছেন কোচ দে লা ফুয়েন্তেস। শেষ পর্যন্ত এই উইঙ্গার চোটের কারণে বিশ্বকাপ খেলতে না পারলে তা লা রোজাদের জন্য বড় আঘাত হয়ে আসবে।বৃহস্পতিবারের (২৩ এপ্রিল) মেডিকেল পরীক্ষার পর ইয়ামালের চোটের মাত্রা এবং কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা নিশ্চিত হবে।আরও পড়ুন: বিশ্বকাপের আগে বড় ধাক্কা জার্মানির, ছিটকে গেলেন সার্জ গ্নাব্রি Lamine Yamal got injured while taking a penaltyThat's never happened before pic.twitter.com/PGuq8lh8sY https://t.co/UwY5xGGBDj— Laliga Coverage✍️ (@LaligaCoverage) April 22, 2026 অবাক করার মতো বিষয়, কিছু মানুষ এই চোটের জন্য এই স্প্যানিশ তারকাকেই দায়ী করছেন। হুয়ান ফুরলানিচ, যিনি ফুটবল টোটালের উপস্থাপক, এ নিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘অবিশ্বাস্য যে লামিনে ইয়ামাল আজ একটি পেনাল্টি নিতে গিয়ে চোট পেয়েছে। ব্যঙ্গ বা হাস্যরস বাদ দিলেও, এটাই বাস্তব, সে পেনাল্টি নিতে গিয়েই চোট পেয়েছে।’ "NO ES CASUALIDAD TODO ESTO" @Jfurlanich criticó los hábitos de Lamine Yamal tras lesionarse luego de patear un penal con Barcelona ante Celta por #LaLigaEnDSPORTS.#FutbolTotal pic.twitter.com/CM6qKloSHq— DSPORTS (@DSports) April 22, 2026 তিনি আরও বলেন, ‘৪৮ ঘণ্টা আগেই সে দেখিয়েছিল ভোর রাতে প্রাইভেট প্লেনে উঠে ফাস্ট ফুড খাওয়া কতটা ‘মজার’। ম্যাচের ঠিক ৪৮ ঘণ্টা আগে এমন আচরণ...আমি মনে করি এটা কাকতালীয় নয়, এটা শুধু দুর্ভাগ্যও নয়।’ মাঝরাতে স্ন্যাকস খেয়ে সমালোচিত হচ্ছেন ইয়ামাল। ছবি: ইনস্টাগ্রামলরিয়াস জয়ের পরের সেই ছবির প্রসঙ্গ টেনে ফুরলানিচ এই ১৮ বছর বয়সীকে ধুয়ে দিয়েছেন , ‘এই চোট সম্ভবত নিজের যত্ন না নেওয়া, ঠিকমতো বিশ্রাম না নেওয়া এবং ঝুঁকি নেওয়ার ফল। শেষ পর্যন্ত যা ঘটেছে সেটাই হয়েছে। এটা কোনো চুরি করা ছবি নয়, বরং সে নিজেই এসব নিয়ে গর্ব করেছে।’

Go to News Site