Collector
সঠিক সময়ে মার্কেট বন্ধে শুরু হচ্ছে বিশেষ অভিযান | Collector
সঠিক সময়ে মার্কেট বন্ধে শুরু হচ্ছে বিশেষ অভিযান
Somoy TV

সঠিক সময়ে মার্কেট বন্ধে শুরু হচ্ছে বিশেষ অভিযান

রাজধানীর মিরপুরে দোকান ও শপিংমলগুলো নির্ধারিত সময়ে বন্ধ নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (ডেসকো) মিডিয়া ফ্যাসিলিটেটর মলয় বিকাশ দেবনাথ এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী রাজধানীর মিরপুরে দোকান ও শপিংমলগুলো নির্ধারিত সময়ে বন্ধ নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। আরও পড়ুন: জ্বালানি সংকটে বিদ্যুৎ ঘাটতি, গ্রাম-শহরে লোডশেডিং সমন্বয়ের উদ্যোগ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ডেসকো আওতাধীন মিরপুর-১০ মার্কেট এলাকা কেন্দ্র করে এ অভিযান বা মোবাইল কোর্ট পরিচালিত হবে। অভিযানে নেতৃত্ব দেবেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) মো. হাদিউজ্জামান। এর আগে গত ৫ এপ্রিল দোকান মালিক সমিতির দাবির পরিপ্রেক্ষতে দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

Go to News Site