Collector
মালয়েশিয়ায় যৌথ অভিযানে বাংলাদেশিসহ ১১৪ অবৈধ অভিবাসী আটক | Collector
মালয়েশিয়ায় যৌথ অভিযানে বাংলাদেশিসহ ১১৪ অবৈধ অভিবাসী আটক
Somoy TV

মালয়েশিয়ায় যৌথ অভিযানে বাংলাদেশিসহ ১১৪ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার কেলানতান ইমিগ্রেশন বিভাগ রাজ্যের অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সাথে যৌথভাবে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে। বুধবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানায় কেলানতান ইমিগ্রেশন বিভাগ।বিবৃতিতে বলা হয়, গত ২০ এপ্রিল বিকেল ৫টায় কেলানতান রাজ্যের কুয়ালা ক্রাই জেলার ডেবং এলাকার একটি জলবিদ্যুৎ প্রকল্প এলাকায় এই সমন্বিত অভিযান শুরু হয়। দেশটিতে অবৈধ অভিবাসীদের দৌরাত্ম্য রুখতেই মূলত এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে বিভাগটি। অভিযানে কেলানতান ইমিগ্রেশনের ৬৫ জন কর্মকর্তার পাশাপাশি রয়্যাল মালয়েশিয়া পুলিশ কুয়ালা ক্রাই, শ্রম বিভাগ, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিভাগ এবং জাতীয় নিবন্ধন বিভাগের মোট ৫৬ জন সদস্য অংশ নেন। অভিযানের সময় কেলানতান রাজ্য ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর (কন্ট্রোল) রুজানা বিনতে মোহামেদ উপস্থিত থেকে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করেন। অভিযানে মোট ৩৬৯ জন বিদেশি নাগরিকের নথিপত্র যাচাই করা হয়। প্রাথমিক তদন্তে দেখা যায়, প্রকল্প এলাকায় কর্মরত অনেক বিদেশি নাগরিকের বৈধ পাসপোর্ট বা ভ্রমণ নথি নেই। এ সময় বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও চীনের নাগরিকসহ মোট ১১৪ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।  আরও পড়ুন: মালয়েশিয়ায় ‘মদ্যপ’ সেনা কর্মকর্তার গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত আটকদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কেলানতান স্টেট ইমিগ্রেশন কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর ৬(১)(সি) এবং ১৫(১)(সি) ধারার অধীনে তাদের বিরুদ্ধে তদন্ত চালানো হচ্ছে। অবৈধ অভিবাসীদের আশ্রয় বা সহায়তা প্রদানকারী যেকোনো পক্ষের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে কেলানতান ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

Go to News Site