Somoy TV
দুর্দান্ত পারফরম্যান্সে জার্মান কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বায়ার্ন মিউনিখ। সেমিফাইনালে বেয়ার লেভারকুসেনকে ২-০ গোলে হারিয়ে শিরোপার আরও এক ধাপ কাছে পৌঁছে গেছে জার্মান জায়ান্টরা। বাভারিয়ানদের জয়ে গোল করেন হ্যারি কেইন ও লুইস দিয়াজ।অ্যালিয়াঞ্জ অ্যারেনায় শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বায়ার্ন। একের পর এক আক্রমণে লেভারকুসেনের রক্ষণভাগকে চাপে রাখে তারা। তবে গোলরক্ষক মার্ক ফ্লেকেন দুর্দান্ত কিছু সেভ করে দলকে দীর্ঘ সময় ম্যাচে টিকিয়ে রাখেন।তবুও ২২তম মিনিটে আর রক্ষা হয়নি। লুইস দিয়াজের সঙ্গে চমৎকার ওয়ান-টু পাস খেলে ডি-বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন হ্যারি কেইন। চলতি মৌসুমে নিজের দুর্দান্ত ফর্মের আরেকটি প্রমাণ রাখেন ইংলিশ এই স্ট্রাইকার।গোল হজমের পরও ম্যাচে ফেরার চেষ্টা চালায় লেভারকুসেন। দ্বিতীয়ার্ধে নাথান টেল্লার জোরালো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন বায়ার্ন অধিনায়ক ম্যানুয়েল নয়্যার। পুরো ম্যাচে এটিই ছিল তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান, যা লেভারকুসেনকে সমতায় ফিরতে দেয়নি।আরও পড়ুন: ৪ ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা জিতল বায়ার্নঅন্যদিকে, ফ্লেকেন ছিলেন লেভারকুসেনের সবচেয়ে বড় ভরসা। পুরো ম্যাচে তিনি ৮টি নিশ্চিত গোল ঠেকিয়ে বায়ার্নকে আরও বড় জয় থেকে বঞ্চিত করেন।তবে যোগ করা সময়ে শেষ পেরেকটা ঠুকে দেয় বায়ার্ন। কিম মিন-জে’র দারুণ থ্রু পাস থেকে লিয়ন গোরেৎজকা বল বাড়িয়ে দিলে ঠান্ডা মাথায় জালে পাঠান লুইস দিয়াজ। তাতেই ২-০ ব্যবধানে জয় নিশ্চিত হয়।এই জয়ে ২০১৯-২০ মৌসুমের পর প্রথমবারের মতো জার্মান কাপের ফাইনালে উঠল বায়ার্ন মিউনিখ। এখন স্টুটগার্ট ও ফ্রেইবার্গের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে তারা।
Go to News Site