Collector
ভর্তি পরীক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা | Collector
ভর্তি পরীক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা
Boishakhi News24

ভর্তি পরীক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২৫ এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ কিছু নির্দেশনা জারি করেছে। ওইদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশৃঙ্খলা এড়াতে এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে ১১টি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্দেশনাসমূহ: ১) ভর্তিবিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে প্রবেশপত্র ডাউনলোড করে A4 সাইজের অফসেট কাগজে প্রিন্ট করতে হবে। প্রবেশপত্রের প্রিন্ট কপিতে পরীক্ষার্থীকে স্বাক্ষর করতে হবে। Read More

Go to News Site