Collector
আস-সুন্নাহ ফাউন্ডেশনে নিয়োগ, প্রভিডেন্ট ফান্ডসহ আছে নানা সুবিধা | Collector
আস-সুন্নাহ ফাউন্ডেশনে নিয়োগ, প্রভিডেন্ট ফান্ডসহ আছে নানা সুবিধা
Somoy TV

আস-সুন্নাহ ফাউন্ডেশনে নিয়োগ, প্রভিডেন্ট ফান্ডসহ আছে নানা সুবিধা

আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠানটির স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের ‘কনজিউমার ইলেকট্রনিক্স রিপেয়ার’ কোর্সের জন্য কারিগরি পরামর্শক, ইন্সট্রাক্টর ও টেকনিশিয়ান পদে দক্ষ, অভিজ্ঞ জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত।১. পদের নাম: কারিগরি পরামর্শক মূল দায়িত্ববাজারের চাহিদা অনুযায়ী কোর্সের কারিকুলাম ও মডিউল আধুনিকীকরণে পরামর্শ দেয়া।ল্যাবের জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি ও টুলস ক্রয়ের ক্ষেত্রে কারিগরি গাইডলাইন প্রদান।ইন্সট্রাক্টর বা টেকনিশিয়ানদের জটিল টেকনিক্যাল সমস্যার সমাধানে দিক নির্দেশনা দেয়া।প্রশিক্ষণার্থীরা মানসম্মত কাজ শিখছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা।শিক্ষার্থীদের কর্মসংস্থান বা ইন্টার্নশিপের জন্য দেশি-বিদেশি ইলেকট্রনিক্স কোম্পানির সাথে যোগাযোগ তৈরিতে সহায়তা করা।মাসে ১-২ বার বিশেষ কোনো বিষয়ের ওপর (যেমন: ইনভার্টার প্রযুক্তি বা মাইক্রো-প্রসেসর) মাস্টার ক্লাস নেয়া।যোগ্যতা ও অভিজ্ঞতা:কনজিউমার ইলেকট্রনিক্স খাতের বড় প্রতিষ্ঠানে ন্যূনতম ১৫-২০ বছরের কাজের অভিজ্ঞতা।মাদারবোর্ড রিপেয়ারিং, মাইক্রো-চিপ ডিজাইন এবং আধুনিক স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সের ওপর গভীর জ্ঞান।ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা বিএসসি (বিচক্ষণ টেকনিশিয়ানদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)।জটিল কারিগরি বিষয় সহজ ভাষায় উপস্থাপনার ক্ষমতা।পদের ধরন ও সম্মানী:সময়কাল: মাসে নির্দিষ্ট কিছু ঘণ্টা বা সপ্তাহে ১-২ দিন (আলোচনা সাপেক্ষে)।সম্মানী: পেইড (ঘণ্টা প্রতি বা মাসিক আলোচনা সাপেক্ষে) অথবা ভলান্টিয়ারি (স্বেচ্ছাসেবী)।২. পদের নাম: ইন্সট্রাক্টর (Instructor)পদসংখ্যা: ০২ টিমূল দায়িত্ব:ইলেকট্রনিক্স কম্পোনেন্ট (রেজিস্টর, ক্যাপাসিটর, ট্রানজিস্টর, ডায়োড ইত্যাদি) এবং মাল্টিমিটারের সঠিক ব্যবহারের ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাস নেয়া।LED/LCD টিভি, সাউন্ড সিস্টেম এবং রিমোট কন্ট্রোল মেকানিজমের ওপর প্রশিক্ষণ প্রদান।রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন এবং আধুনিক কিচেন অ্যাপ্লায়েন্সের (ওভেন, ব্লেন্ডার, রাইস কুকার) সার্কিট ডায়াগ্রাম ও রিপেয়ারিং শেখানো।সোলার প্যানেল সেটআপ, ব্যাটারি মেইনটেইনেন্স এবং IPS/UPS তৈরির ওপর ক্লাস নেয়া।লেসন প্ল্যান তৈরি এবং শিক্ষার্থীদের নিয়মিত কারিগরি মূল্যায়ন করা।আরও পড়ুন: আস-সুন্নাহ ফাউন্ডেশনের আয়োজনে কওমি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত যোগ্যতা ও অভিজ্ঞতা:ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা/বিএসসি।সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫-৭ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা।শিক্ষাদানের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।৩. পদের নাম: টেকনিশিয়ান (Technician)পদসংখ্যা: ০৩ টিমূল দায়িত্ব:সরাসরি ল্যাবে বা লাইভ প্রজেক্টে সকল ধরনের কনজিউমার ইলেকট্রনিক্স পণ্য মেরামত করা।ইন্সট্রাক্টরকে ব্যবহারিক ক্লাসে সহযোগিতা করা এবং শিক্ষার্থীদের হাতে-কলমে কাজ শেখানো।সার্কিটের আচরণ বা ইঞ্জিনের অস্বাভাবিক শব্দ শুনে দ্রুত সমস্যা (Troubleshooting) শনাক্ত করা।LED/LCD টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ওভেন, মোটর ও ফ্যানসহ যাবতীয় গৃহস্থালি যন্ত্রপাতি মেরামত করা।সোলার সিস্টেম স্থাপন এবং IPS/UPS তৈরিতে দক্ষ হওয়া।ল্যাবের সকল টুলস ও যন্ত্রপাতির (যেমন: অসিলোস্কোপ, মাল্টিমিটার) সঠিক রক্ষণাবেক্ষণ করা।যোগ্যতা ও অভিজ্ঞতা:ইলেকট্রনিক্স রিপেয়ারিংয়ে কমপক্ষে ৮-১০ বছরের দীর্ঘ বাস্তব অভিজ্ঞতা।দ্রুত ও স্মার্টলি সমস্যা সমাধানের ক্ষমতা।সাধারণ শর্তাবলী ও গুণাবলী (সবার জন্য)প্রার্থীকে অবশ্যই ধূমপানমুক্ত এবং সুন্নাহ সম্মত জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।শিক্ষার্থীদের সাথে অত্যন্ত ধৈর্যশীল ও অমায়িক ব্যবহার করতে হবে।ইনভার্টার টেকনোলজি এবং স্মার্ট ডিজিটাল ডিভাইস সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।আমানতদারিতার সাথে প্রতিষ্ঠানের সম্পদের দেখভাল করা।সুযোগ-সুবিধা:বেতন: ২৫,০০০ - ৬০,০০০ টাকা (যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আলোচনা সাপেক্ষে)।বোনাস: বছরে ০২টি উৎসব বোনাস।সুবিধা: দুপুরের খাবার, প্রভিডেন্ট ফান্ড এবং বার্ষিক ইনক্রিমেন্ট।পরিবেশ: অত্যন্ত চমৎকার ও সুশৃঙ্খল দ্বীনি কর্মপরিবেশ।আবেদনের প্রক্রিয়া:আবেদনের শেষ তারিখ: ২৬ এপ্রিল, ২০২৬আগ্রহী প্রার্থীদের গুগল ফর্মটি সঠিকভাবে পূরণ করার জন্য অনুরোধ করা হলো। ফর্মের মধ্যে নিজের হালনাগাদ সিভি (CV) আপলোড করতে হবে। আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

Go to News Site