Somoy TV
বগুড়ায় একাধিক মামলার আসামি মো. রকি (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার দুপুর একটার দিকে শাহাজাহানপুর উপজেলার বনানী গাক চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যাহত দুইটি হাতুড়ি ও দুইটি ধারালো অস্ত্র দা উদ্ধার করেছে পুলিশ।নিহত রকি উপজেলার গন্ডগ্রাম নতুনপাড়া বেলাল হোসেনের ছেলে।স্বজনরা জানান, দুপুরে বাড়িতে খাবার শেষে অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন দিয়ে রকিকে বাইরে ডেকে নেওয়া হয়। পরে মহাসড়কে গাক চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে দুইটি মোটরসাইকেলে আসা চারজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তারা প্রথমে হাতুড়ি দিয়ে রকির মাথায় আঘাত করে, এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের দাবি, ইট-বালুর ব্যবসা বিরোধের জের ধরে প্রতিপক্ষ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।আরও পড়ুন: বগুড়ায় ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থীকে হত্যাশাজাহানপুর থানা পুলিশের ওসি আশিক ইকবাল জানান, জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে চেষ্টা চলছে। নিহত রকি সবশেষ ঈদুল ফিতরের আগে ধারালো অস্ত্রসহ গোয়েন্দা পুলিশের চেকপোস্টে গ্রেফতার হয়েছিল।
Go to News Site