Collector
কেমন চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন | Collector
কেমন চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন
Somoy TV

কেমন চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ চলছে। দুপুর ১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৬২.১৮ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে— ৬৫.৭৭ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে মালদহে— ৫৮.৪৫ শতাংশ।কয়েক সপ্তাহের ব্যাপক প্রচার-প্রচারণা শেষে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শুরু হয়েছে। প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয় সকাল ৭টায়। শেষ হবে সন্ধ্যা ৬টায়। শুরু হয়।  এই দফায় উত্তরবঙ্গের আটটি এবং দক্ষিণবঙ্গের আটটি জেলা মিলিয়ে মোট ১৬টি জেলার ১৫২টি বিধানসভা আসনে মোট এক হাজার ৪৫২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাধিকার প্রয়োগ করছেন তিন কোটি ৬০ লাখ ভোটার। পশ্চিমবঙ্গ বিধানসভার এবারের নির্বাচনে দুই দফায় ২৯৪ আসনে ভোট গ্রহণ হবে। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, যেখানে কলকাতা ও সংলগ্ন এলাকার ১৪২টি আসনে লড়াই হবে। নির্বাচনের ফল ঘোষণা করা হবে ৪ মে। প্রথম দফার নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজার ৪৫০ কোম্পানি কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। যার অধীনে রয়েছেন প্রায় আড়াই লাখ সদস্য।  আরও পড়ুন: সম্পর্কে ‘অবহেলা’, হাত-পা বেঁধে প্রেমিকের গায়ে আগুন দিলেন তরুণী! খবরে বলা হয়েছে, প্রখর রোদ আর গরমের কারণে অনেকেই সকাল সকাল ভোটের সারিতে দাঁড়িয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা ফটকেই ভোটারদের পরিচয়পত্র দেখে ভোটকেন্দ্রে ঢুকতে দিচ্ছেন। এখন পর্যন্ত কোথাও অঘটনের খবর পাওয়া যায়নি। বিজেপির কাছে প্রথম দফার এই ভোট মূলত উত্তরবঙ্গ দখলের লড়াই। ২০২১ সালের নির্বাচনে এই ১৫২টি আসনের মধ্যে বিজেপি ৫৯টিতে জয় পেয়েছিল, যেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৯৩টি আসন। অন্যদিকে চতুর্থবারের মতো জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। মমতা এখন পর্যন্ত টানা তিনবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রথমবার ক্ষমতায় আসেন ২০১১ সালে, বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের অবসান ঘটিয়ে। এরপর ২০১৬ সালে দ্বিতীয়বার এবং সর্বশেষ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিশাল জয়ের পর তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। আরও পড়ুন: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: প্রথম দফার প্রতিদ্বন্দ্বিতায় প্রায় দেড় হাজার প্রার্থী ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এ পর্যন্ত টানা ১২ বছর ধরে ভারতের কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় রয়েছে বিজেপি। এ সময়ে পশ্চিমবঙ্গের বিধানসভায় ক্ষমতায় আসতে দলটি সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। এ পর্যন্ত সফল হতে পারেনি। পশ্চিমবঙ্গ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘শুধু পূর্ব মেদিনীপুরের মধ্যে আমাকে আটকে রাখবেন না। ১৫২টা আসনের মধ্যে ১২৫-এর নীচে বিজেপির নামার কোনো জায়গা নেই। উত্তরবঙ্গ, জঙ্গলমহল সাফ হয়ে গিয়েছে একদম।’

Go to News Site