Somoy TV
আগামী সপ্তাহের মধ্যে ভার্চুয়ালি আদালত পরিচালনার সিদ্ধান্ত থেকে সরে না আসলে কালো পতাকাসহ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীদের একাংশ।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ভার্চুয়াল আদালতের বিরুদ্ধে কালো পতাকা মিছিলের সময় এ কথা বলেন তারা। আইনজবী সৈয়দ মামুন মাহবুব বলেন, ভার্চুয়াল আদালতের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের কালো পতাকা মিছিল ও সংবাদ সংগ্রহের জন্য অনতিবিলম্বে সাংবাদিকরা যেন সুপ্রিম কোর্টে প্রবেশ করতে পারেন সেই দাবি জানানো হয়েছে। আইনজীবী মাহবুবুর রহমান খান বলেন, ভার্চুয়াল আদালত হওয়ায় গতকাল মামলা নিষ্পত্তির সংখ্যা ছিল অনেক কম। পরীক্ষামূলক এ সিদ্ধান্ত কাজ করছে, বিচারপ্রক্রিয়া ব্যাহত করছে। আগামী সপ্তাহের মধ্যে এ সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আমরা আগামী মঙ্গলবার থেকে কালো পতাকাসহ অবস্থান কর্মসূচি পালন করব। আইনজীবীদের দাবি, স্বাভাবিক সময়ের তুলনায় ভার্চুয়াল আদালতে মামলা নিষ্পত্তির সংখ্যা কমে গেছে। এতে সুপ্রিম কোর্টের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বলেও অভিযোগ তাদের। এদিন এজলাসে সাংবাদিকদের প্রবেশ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত প্রত্যাহারেরও দাবি জানান আইনজীবীরা। এর আগে জ্বালানি সংকট মোকাবিলায় প্রতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগ অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়।
Go to News Site