Collector
বাউবির এসএসসি পরীক্ষা শুরু শুক্রবার, পরীক্ষার্থী ৩১ হাজার | Collector
বাউবির এসএসসি পরীক্ষা শুরু শুক্রবার, পরীক্ষার্থী ৩১ হাজার
Jagonews24

বাউবির এসএসসি পরীক্ষা শুরু শুক্রবার, পরীক্ষার্থী ৩১ হাজার

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীন চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে শুক্রবার (২৪ এপ্রিল)। সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাউবি সূত্র জানায়, প্রথম ও দ্বিতীয়বর্ষ মিলিয়ে এবার মোট ৩১ হাজার ৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এরমধ্যে ২০ হাজার ১৫৯ জন পুরুষ এবং ১০ হাজার ৮৯৩ জন নারী পরীক্ষার্থী রয়েছেন। প্রতিবছরের মতো এবারও নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। পাশাপাশি বাউবি থেকে গঠিত ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবে। বাউবির এসএসসি পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.bou.ac.bd পাওয়া যাবে। এএএইচ/এমএএইচ/

Go to News Site