Collector
বাউবির এসএসসি পরীক্ষা আগামীকাল শুরু | Collector
বাউবির এসএসসি পরীক্ষা আগামীকাল শুরু
Jagonews24

বাউবির এসএসসি পরীক্ষা আগামীকাল শুরু

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এসএসসি প্রোগ্রামের পরীক্ষা আগামীকাল শুক্রবার (২৪ এপ্রিল) থেকে দেশব্যাপী একযোগে শুরু হতে যাচ্ছে। সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থিত মোট ১৭০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো. খালেকুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৩১ হাজার ৫২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পরীক্ষার্থীদের মধ্যে ২০ হাজার ১ শত ৫৯ জন পুরুষ এবং ১০ হাজার ৮ শত ৯৩ জন নারী। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিবছরের মতো এবারও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়াও বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। বিস্তারিত বাউবির ওয়েবসাইট থেকে জানা যাবে। মো. আমিনুল ইসলাম/কেএইচকে/জেআইএম

Go to News Site