Jagonews24
ঢাকাসহ দেশের ২০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস যশোরে। এছাড়া ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জাগো নিউজকে এসব তথ্য জানান। আরও পড়ুন‘বাপুরে, ১০০ মণ ধান পেতাম এখন এক মণও পামু না’ শুধু গ্রাম নয় ঢাকাতেও হবে লোডশেডিং: সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী তিনি বলেন, বিকেল ৩টার রেকর্ড অনুযায়ী খুলনা বিভাগ এবং ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, ফেনী, রাঙ্গামাটি, বান্দরবান ও পটুয়াখালীতে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কাজী জেবুন্নেছা আরও বলেন, সন্ধ্যা ৬টার পর আরও কিছু জেলায় তাপপ্রবাহের তথ্য আসতে পারে। এসব জেলায় তাপপ্রবাহ আরও দুইদিন অব্যাহত থাকতে পারে। আগামী ২৬ এপ্রিলের পর দেশ জুড়ে বৃষ্টিপাত বাড়তে পারে। তখন তাপপ্রবাহ অনেকটা কমে যাবে। আরএএস/কেএসআর
Go to News Site