Somoy TV
যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ক্রমাগতভাবে ইরানিদের ট্রলের শিকার হচ্ছেন। তেহরানের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভিডিও বানিয়ে মার্কিন প্রেসিডেন্টকে আবারও উপহাস করা হয়েছে।সবশেষ হায়দরাবাদে অবস্থিত ইরানীয় কনস্যুলেট ‘পাকিস্তানের অনুরোধে’ ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সাম্প্রতিক সিদ্ধান্তকে ব্যঙ্গ করে একটি এআই ভিডিও শেয়ার করেছে। ভিডিওটি পোস্ট করে দূতাবাসের সরকারি এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘কীভাবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলো? ভিডিওটি ইরানে ভাইরাল হচ্ছে।’ ৪৫ সেকেন্ডের এই ভিডিওতে ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং অন্যদের সঙ্গে আলোচনার টেবিলে ইরানি প্রতিনিধিদলের জন্য অপেক্ষা করতে দেখা যায়। আরও পড়ুন:যুদ্ধবিরতি নিয়ে ‘সময়ের কোনো চাপ নেই’: ট্রাম্প ট্রাম্পের এআই রূপটিকে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখতে দেখা যায়, ‘আমরা ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা করছি।’ তার পরে দীর্ঘক্ষণ কেটে গেলেও দেখা মেলেনি ইরানের প্রতিনিধিদের। How was the ceasefire extended?The video is getting viral in Iran. pic.twitter.com/UCldpWjZMO— Iran In Hyderabad (@IraninHyderabad) April 22, 2026 এরপর অধৈর্য হয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট। ক্ষুব্ধ হয়ে তাকে বলতে শোনা যায়, ‘ইরান যদি আলোচনায় না বসে, তাহলে আমরা তাদের ওপর বোমা ফেলব।’ এর পরেও কেউ দেখা না দেয়ায় খালি আসনগুলোকে দেখে ট্রাম্পকে হতাশভাবে বলতে শোনা যায়, ‘তাহলে ইরানের প্রতিনিধিরা কোথায়?’ এরপর সঙ্গে সঙ্গে একজন সহকারী তাকে একটি নোট দেন। সেখানে লেখা ছিল, ‘শাট আপ ট্রাম্প’ (কথা বলা বন্ধ করুন)। আরও পড়ুন: যুদ্ধবিরতি বাড়ানো ‘আকস্মিক আক্রমণের জন্য সময় নেয়ার কৌশল’: ইরান ভিডিও শেষ হয় ট্রাম্পের এআই রূপের একটি কথা দিয়ে। অসহায় মুখে তিনি বলেন, ‘ঠিক আছে, তাহলে আমি পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতি বাড়িয়ে দেব।’ এরপর ঘর থেকে বেরিয়ে যান তিনি। প্রসঙ্গত, গত মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ান। ট্রাম্প বলেন, পাকিস্তানের মধ্যস্থতাকারীদের অনুরোধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং এর মাধ্যমে ইরানের ‘ভেতরে বিভক্ত’ নেতৃত্বকে একটি একক অবস্থান নেয়ার সুযোগ দেয়া হচ্ছে। তথ্যসূত্র: এনডিটিভি
Go to News Site