Collector
২২ গজে ফিরেই মোস্তাফিজের ফাইফার, নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ বাংলাদেশের | Collector
২২ গজে ফিরেই মোস্তাফিজের ফাইফার, নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ বাংলাদেশের
Somoy TV

২২ গজে ফিরেই মোস্তাফিজের ফাইফার, নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

চোটের কারণে প্রথম দুই ওয়ানডেতে খেলতে পারেননি পেসার মোস্তাফিজুর রহমান। তবে তৃতীয় ও শেষ ম্যাচে ২২ গজে ফিরেই সে আক্ষেপ মেটালেন কাটার মাস্টার। স্লোয়ার, কাটার ও বাউন্সারের মতো বৈচিত্র্যময় বোলিং নৈপুণ্যে নিউজিল্যান্ডের ৫ ব্যাটারকে একাই শিকার করে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় উপহার দিলেন বাংলাদেশকে। ব্যাট হাতে লড়াইয়ের পুঁজি এনে দেওয়ার কৃতিত্বটা অবশ্য নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের।চট্টগ্রামে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে কিউইদের ৫৫ রানের ব্যবধানে হারিয়েছে লাল সবুজরা। তাতে তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা। এদিন ২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোস্তাফিজ-নাহিদদের তোপে ৪৪.৫ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২১০ রানে থামে সফরকারীরা। ৪৩ রানের বিনিময়ে ৫ উইকেট নেন মোস্তাফিজ। ব্যাট হাতে ১০৫ রানের ইনিংস উপহার দেন শান্ত। বিস্তারিত আসছে...

Go to News Site