Somoy TV
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নতুন ভাড়ার হার জানানো হয়েছে। তবে এই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত সব বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনর্নির্ধারিত এই ভাড়ার হার কোনোভাবেই গ্যাস বা সিএনজিচালিত বাস অথবা মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ, সিএনজিচালিত বাসের ভাড়া আগের মতোই থাকবে, তা বাড়ানোর কোনো সুযোগ নেই।নতুন ভাড়ার হার (ডিজেলচালিত বাস)সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলচালিত বাসের ভাড়া কিলোমিটারে যেভাবে বাড়ছে:ঢাকা ও চট্টগ্রাম মহানগরী: প্রতি কিলোমিটারে ভাড়া ২.৪২ টাকা থেকে বেড়ে ২.৫৩ টাকা করা হয়েছে।আন্তঃজেলা ও দূরপাল্লা: প্রতি কিলোমিটারে ভাড়া ২.১২ টাকা থেকে বাড়িয়ে ২.২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।ডিটিসিএ এলাকা: ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের আওতাধীন জেলাগুলোতে প্রতি কিলোমিটারে ভাড়া ২.৩২ টাকার স্থলে এখন থেকে ২.৪৩ টাকা কার্যকর হবে। আরও পড়ুন: আরও পড়ুন: এসি বাসের ভাড়া নির্ধারণ নিয়ে যে বার্তা দিলেন তথ্য উপদেষ্টা প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার তালিকা অবশ্যই প্রদর্শন করতে হবে। এ ছাড়া ভাড়ার হার বাড়লেও ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ১০ টাকা ও ৮ টাকাই বহাল থাকছে।আজ (২৩ এপ্রিল) থেকেই এই নতুন ভাড়া কার্যকর করার নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
Go to News Site