Somoy TV
দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ সময় নিউজে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবির পাল্টাপাল্টি ধাওয়া, থানায় উত্তেজনা রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। ২২ গজে ফিরেই মোস্তাফিজের ফাইফার, নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ বাংলাদেশের চোটের কারণে প্রথম দুই ওয়ানডেতে খেলতে পারেননি পেসার মোস্তাফিজুর রহমান। তবে তৃতীয় ও শেষ ম্যাচে ২২ গজে ফিরেই সে আক্ষেপ মেটালেন কাটার মাস্টার। স্লোয়ার, কাটার ও বাউন্সারের মতো বৈচিত্র্যময় বোলিং নৈপুণ্যে নিউজিল্যান্ডের ৫ ব্যাটারকে একাই শিকার করে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় উপহার দিলেন বাংলাদেশকে। ব্যাট হাতে লড়াইয়ের পুঁজি এনে দেওয়ার কৃতিত্বটা অবশ্য নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। বাসভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি: কোন রুটে ভাড়া কত হলো জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বর্তমান পরিচালনা ব্যয় বিবেচনায় নিয়ে ডিজেলচালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। রাজধানীজুড়ে ১১ হাজার সিসি ক্যামেরা লাগাবে ডিএমপি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অপরাধীদের ধরতে রাজধানীজুড়ে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সারওয়ার। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। বড়পুকুরিয়া কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই পাওয়ার প্ল্যান্টের চালু থাকা সবশেষ ইউনিটটিরও উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। দেশের রিজার্ভ কত বিলিয়ন ডলার, জানালো কেন্দ্রীয় ব্যাংক দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৫ হাজার ১১৭ দশমিক ৫০ মিলিয়ন বা ৩৫ দশমিক ১১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। ইতিহাসে সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে বিশ্ব: আইইএ বিশ্ব বর্তমানে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা সংকটের মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন।
Go to News Site