Collector
ইরানকে প্রস্তর যুগে ফেরাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় ইসরাইল: প্রতিরক্ষামন্ত্রী | Collector
ইরানকে প্রস্তর যুগে ফেরাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় ইসরাইল: প্রতিরক্ষামন্ত্রী
Somoy TV

ইরানকে প্রস্তর যুগে ফেরাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় ইসরাইল: প্রতিরক্ষামন্ত্রী

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, তেল আবিব ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করতে প্রস্তুত এবং তার দেশ ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে।‘ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক উভয় দিক থেকেই প্রস্তুত এবং লক্ষ্যবস্তুগুলো চিহ্নিত করা হয়েছে।’ একটি ভিডিও বিবৃতিতে বলেছেন কাটজ। তিনি আরও বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় আছি — সবার আগে খামেনি রাজবংশের নির্মূল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য … এবং এর পাশাপাশি গুরুত্বপূর্ণ জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে এবং ইরানের জাতীয় অর্থনৈতিক অবকাঠামো ভেঙে দিয়ে দেশটিকে অন্ধকার যুগ ও প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য।’ আরও পড়ুন:হিজবুল্লাহ প্রধান নাইম ‌কাসেম এখন ‘হামলার লক্ষ্যবস্তু’: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন। পরে তার ছেলে খামেনির স্থলাভিষিক্ত হন, কিন্তু এখনো জনসমক্ষে না আসায় তার অবস্থা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ‘এবার যখন হামলা পুনরায় শুরু হবে, তখন তা হবে ভিন্ন ও মারাত্মক। ইরানের সন্ত্রাসী শাসনের ওপর ইতোমধ্যে যে ভয়াবহ হামলা হয়েছে, তারপর এটি সবচেয়ে সংবেদনশীল স্থানগুলোতে বিধ্বংসী আঘাত হানবে, যা এর ভিত্তি কাঁপিয়ে দেবে এবং ভেঙে ফেলবে।’ একটি বার্তা সংস্থা কাটজ এর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে।  আরও পড়ুন:গাজার একাংশ এখনই দখলের নির্দেশ ইসরাইলের  এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার তেহরানের সঙ্গে আলোচনার সুযোগ তৈরি করতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন।

Go to News Site