Somoy TV
পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) অন্তর্ভুক্তি করা হবে। এর ফলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ওয়াসার সেবার আওতায় আসবে। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা ও গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার প্রকল্পের অংশ ঢাকা জেলায় যুক্ত হবে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করার খসড়া মন্ত্রিসভা বৈঠকে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের বয়স সংক্রান্ত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর বিভিন্ন শর্ত বিলুপ্তকরণের প্রস্তাব গ্রহণ করে সভা।আরও পড়ুন: পূর্বাচল নতুন শহর প্রকল্প শেষ হচ্ছে না কেন?পাশাপাশি ‘জাতীয় চা দিবস’-এর তারিখ সংশোধন করে ৪ জুনের পরিবর্তে ২১ মে জাতীয় চা দিবস হিসেবে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Go to News Site