Collector
দেয়াল ধসে মৃত্যুর ঘটনায় চলছিল সালিশ, ফের দেয়াল ধসে আহত ৩ | Collector
দেয়াল ধসে মৃত্যুর ঘটনায় চলছিল সালিশ, ফের দেয়াল ধসে আহত ৩
Somoy TV

দেয়াল ধসে মৃত্যুর ঘটনায় চলছিল সালিশ, ফের দেয়াল ধসে আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ সভা চলাকালে বিদ্যালয়ের ছাদের ওপর রেলিং দেয়াল ধসে সাবেক ওয়ার্ড কাউন্সিলরসহ ৩ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১০টার দিকে পৌর এলাকার পাইকপাড়ার হুমায়ুন কবীর পৌর  প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।আহতরা হলেন: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আহসান উল্লাহ হাসান, দাসপাড়া এলাকার আঁখি দাস ও তুর্য দাস। তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।আহতদের মধ্যে সাবেক কাউন্সিলর আহসান উল্লাহ হাসানের অবস্থা গুরুতর। তাকে ঢাকায় পাঠানো হয়েছে।স্থানীয় সূত্র জানায়, নির্মাণাধীন ভবনের ভারি পিলারের লোহার ভীমের রেলিং ছিটকে পরে স্থানীয় নাট্যকর্মী সুব্রত দাস নামে এক যুবকের মৃত্যু হয়। মৃত্যুর ঘটনাটি সামাজিকভাবে সমাধান করার জন্যে হুমায়ুন কবীর পৌর প্রাথমিক বিদ্যালয়ে সালিশ সভা চলছিলো। সভায় জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ শহরের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। সভা চলাকালে হঠাৎ করে পৌর প্রাথমিক বিদ্যালয়ের উপরের বেষ্টনী দেয়াল ধসে পড়ে। এ ঘটনায় আহত তুর্য দাস নামে এক কিশোর আহত হয়। সে দাস পাড়া মহল্লার অপর সুব্রত দাসের ছেলে।আরও পড়ুন: রাজধানীতে বৃষ্টির সময় দেয়াল ধসে নারী নিহতধারণা করা হচ্ছে, সভা দেখার জন্য একদল কিশোর একতলা ভবনের ওপর বেষ্টনীর দেয়ালটিকে ধাক্কা দিলে দেয়ালটি সভাস্থলে ছিটকে পড়ে দুর্ঘটনা ঘটে।সালিশ সভায় উপস্থিত থাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম ভূঁইয়া জানান, বিদ্যালয় মাঠে সভা চলছিল। সভা চলাকালে বিদ্যালয় ভবনের ওপরের দিকের রেলিংয়ের দেয়াল ভেঙে পড়ে। এতে পূর্ব-উত্তর কোণে বসে থাকা তিনজন আহত হন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়।

Go to News Site