Collector
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন | Collector
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন
Somoy TV

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন

শুল্কমুক্ত গাড়ির সুবিধা বাতিল করতে ‘সংসদ সদস্য পারিতোষিত ও ভাতাদি সংশোধন আইন-২০২৬’ এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকের পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।রাত সাড়ে ৮টায় সংসদ ভবনের কেবিনেট কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক শুরু হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সংসদ-সদস্যরা শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা ভোগ করেন। বর্তমান অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে মাননীয় সংসদ নেতার দূরদর্শী দৃষ্টিভঙ্গির আলোকে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করার জন্য ‘দ্য মেম্বারস অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্স) (সংশোধিত) অ্যাক্ট ২০২৬’ এর খসড়া মন্ত্রিসভা-বৈঠকে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।মন্ত্রিসভার বৈঠকে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা ঢাকার প্রশাসনিক কাঠামোর আওতায় আনা, জাতীয় চা দিবসের তারিখ পরিবর্তন করে ৪ জুনের পরিবর্তে ২১ জুন নির্ধারণ এবং দুটি নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে বয়সসীমা তুলে দেয়া বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।আরও পড়ুন: মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন /ডিএনসিসিতে যুক্ত হচ্ছে পূর্বাচল নতুন শহর প্রকল্পসংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বাচল নূতন শহর প্রকল্প এলাকা তিনটি জেলার অন্তর্ভুক্ত। এ কারণে প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশের কার্যক্রম অপর্যাপ্ত এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নাগরিক সেবা নিশ্চিত করা যাচ্ছে না। এছাড়া প্রকল্প এলাকা ঢাকা সিটি করপোরেশনভুক্ত না হওয়ায় ওয়াসার সেবা পাওয়া সম্ভব হচ্ছে না।এ পরিপ্রেক্ষিতে প্রকল্প এলাকাকে বসবাসের উপযোগী করার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন অন্তর্ভুক্তকরণ আবশ্যক। সেই সঙ্গে পূর্বাচল নূতন শহর প্রকল্প এলাকায় বসবাসকারী নাগরিকদের জানমালের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ কার্যক্রম নিশ্চিতকল্পে প্রকল্প এলাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতায় আনা প্রয়োজন।জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রে ‘জাতীয় চা দিবসের’ তারিখ সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

Go to News Site