Collector
মেরিন ড্রাইভে ডাম্পট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পর্যটক নিহত | Collector
মেরিন ড্রাইভে ডাম্পট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পর্যটক নিহত
Somoy TV

মেরিন ড্রাইভে ডাম্পট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পর্যটক নিহত

কক্সবাজার মেরিন ড্রাইভে টেকনাফের বাহারছড়ায় ডাম্পট্রাকের ধাক্কায় আশরাফুল ইসলাম (২১) নামে মোটরসাইকেল আরোহী এক পর্যটক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে মেরিন ড্রাইভের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় এ ঘটনা ঘটে।বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।নিহত আশরাফুল ইসলাম (২১) রাজধানী ঢাকার বাড্ডা থানার মধ্যবাড্ডা এলাকার নুরে আলমের ছেলে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীর বরাতে পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, বিকালে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল যোগে টেকনাফ ঘুরতে আসা পর্যটক আশরাফুল ইসলাম কক্সবাজার ফিরছিলেন। তিনি গাড়ি নিয়ে মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ডাম্পট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গেলে আরোহী আশরাফুল রাস্তায় ছিটকে পড়েন। এ সময় ডাম্পট্রাকটির চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মোটর সাইকেল দুর্ঘটনায় ছাত্রদলের দুই কর্মী নিহতপরে স্থানীয়রা আহত পর্যটককে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায় বলে জানান তিনি।দুর্জয় জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

Go to News Site