Somoy TV
১ কোটি ৩০ লাখ ৩২ হাজার লিটার পরিশোধিত পাম অলিন কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ভোজ্যতেল কেনায় ব্যয় হবে ১৮১ কোটি ২৯ লাখ টাকা।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই ভোজ্যতেল কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, উন্মুক্ত পুনঃদরপত্র (আন্তর্জাতিক) পদ্ধতিতে ১ কোটি ৩০ লাখ ৩২ হাজার লিটার পরিশোধিত পাম অলিন কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পাওয়ার হাউস জেনারেল ট্রেডিং এলএলসি নামের একটি প্রতিষ্ঠান থেকে এই ভোজ্যতেল কেনা হবে। আরও পড়ুন: ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে যে বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী এতে মোট ব্যয় হবে ১৮১ কোটি ২৯ লাখ ৬ হাজার ৯৩২ টাকা ৪০ পয়সা। ভোজ্যতেল ছাড়াও সভায় মসুর ডাল ও রক ফসফেট আমদানির অনুমোদন দেয়া হয়েছে।
Go to News Site