Somoy TV
শান্ত-লিটনের জুটিই ম্যাচ মোড় ঘুরিয়ে দিয়েছে। সিনিয়র ক্রিকেটাররা দায়িত্ব নিয়ে খেলেছে বলেই, টানা তিন সিরিজ জয় সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন মেহেদী হাসান মিরাজ। দুই পেসার মোস্তাফিজ-নাহিদ রানাকে নিয়েও প্রশংসা করেছেন অধিনায়ক। নাহিদ রানা সামনেও বাংলাদেশের অনেক ম্যাচ জয়েক নায়ক হবেন, প্রত্যাশা মিরাজের। ২০২৭ বিশ্বকাপে কোয়ালিফাই করা নিয়ে অতিরিক্ত না ভেবে, আপাতত ভালো ক্রিকেট খেলার দিকেই মনযোগ ওয়ানডে অধিনায়কের।নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে জয় পেলেও, টপ অর্ডারের ব্যর্থতা ছিলো ধারাবাহিক। মিরপুরে ২১ রানে ২, আর সাগরিকায় ৩২ রানেই চলে যায় প্রথম ৩ উইকেট। সিরিজ নির্ধারনী ম্যাচে ধ্বংস্তুপ থেকে দলকে টেনে তুললেন লিটন-শান্ত। দলের অন্যতম সিনিয়র দুই ক্রিকেটার খেললেন দায়িত্ব নিয়ে। দল পেলো বড় স্কোরের ভিত। শেষ পর্যন্ত ঐ জুটিই গড়ে দেয় পার্থক্য। ম্যাচ শেষে দলের টেস্ট ও টি-২০ অধিনায়ককে প্রশংসায় ভাসালেন মিরাজ।বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মিরাজ বলেন, 'সবাই অনেক অভিজ্ঞ খেলোয়াড়। আমার মনে হয় এটাই সময় পারফরমেন্সটা দেখানোর। আমার মনে হয়, শান্ত ও লিটনের ব্যাটিংই পুরো মোমেন্টাম ঘুরিয়ে দিয়েছে। তারা যেভাবে দায়িত্ব নিয়ে খেলেছে, তা অবিশ্বাস্য।' সিরিজে আলাদা করে নজর কেড়েছেন বাংলাদেশের পেসাররা। ফিজ-শরিফুল-নাহিদ-তাসকিনরা তুলে নেন ২১ উইকেট। সিরিজ সেরা নাহিদের গতির সামনে রীতিমতো ধুকেছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। বাংলাদেশের নতুন গতিতারকা প্রশংসিত হচ্ছেন বিশ্বব্যাপী। মিরাজের চোখে নাহিদ ভবিষ্যতের তারকা।আরও পড়ুন: ২২ গজে ফিরেই মোস্তাফিজের ফাইফার, নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ বাংলাদেশের মিরাজ বলেন, 'নাহিদ রানা আমাদের দেশের জন্য বড় এক সম্পদ। আমরা সকলেই চেষ্টা করব তার যত্ন নেয়ার। ও যদি নিয়মিত এমন গতিতে বল করতে থাকে, তা অন্য দলের জন্যও প্রেশার চলে আসে। ও প্রথম থেকে শেষ পর্যন্ত একই গতিতে বল করতে পারে।'শেষ ওয়ানডে খেলতে নেমে, ফিজ দেখিয়েছেন পুরনো ঝলক। প্রায় ৭ বছর পর ওয়ানডেতে পেয়েছেন ফাইফার। বাঁ-হাতি পেসারদের মধ্যে ৫ উইকেট নেয়ায় এখন কিংবদন্তী ওয়াসিম আকরামের পাশে কাটার মাস্টার। ৯টি ফাইফার নিয়ে সামনে আছেন শুধু মিচেল স্টার্ক। দীর্ঘদিন এক সঙ্গে খেলা সতীর্থর এমন এক স্পেল দেখে বাড়তি উচ্ছ্বাস কাজ করছে অধিনায়কের।বাংলাদেশের অধিনায়ক বলেন, 'মোস্তাফিজ তো গ্রেট বোলার। তার অর্জন কেউ ভুলতে পারবে না। সে বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছে। এমন খেলোয়াড় দলে থাকলে অনেক হেম্প হয়।' নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলেও র্যাঙ্কিংয়ে আগের ৯ম স্থানেই আছে বাংলাদেশ। তবে বেড়েছে রেটিং পয়েন্ট।
Go to News Site