Collector
ডিএসইর বাজার মূলধন বাড়ল ১৯১৯ কোটি টাকা, প্রধান সূচক ৪১ পয়েন্ট | Collector
ডিএসইর বাজার মূলধন বাড়ল ১৯১৯ কোটি টাকা, প্রধান সূচক ৪১ পয়েন্ট
Somoy TV

ডিএসইর বাজার মূলধন বাড়ল ১৯১৯ কোটি টাকা, প্রধান সূচক ৪১ পয়েন্ট

সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৯১৯ কোটি টাকা।পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ২৮ শতাংশ বা ১ হাজার ৯১৯ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৭ হাজার ৫৫০ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৮৫ হাজার ৬৩১ কোটি টাকা। আরও পড়ুন: মার্জিন রুলস বাস্তবায়নের সময়সীমা বাড়ানোর দাবি ডিবিএর চলতি সপ্তাহে ডিএসইতে বেড়েছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৪১.৭৫ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ। ডিএসই-৩০ সূচক বেড়েছে ২৪.৭১ পয়েন্ট বা ১.২৪ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে দশমিক ২১ পয়েন্ট বা ০.০২ শতাংশ। ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৫১৪ কোটি ২৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ২৭৩ কোটি ১৬ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ১ হাজার ২৪১ কোটি ৭ লাখ টাকা। প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৮৪ কোটি ৫৫ লাখ টাকা বা ১০.৩৩ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৯০২ কোটি ৮৪ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৮১৮ কোটি ২৯ লাখ টাকা। সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯৪টি কোম্পানির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারের দাম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ০.৪৭ শতাংশ ও ০.৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৮৩১.৭২ পয়েন্টে ও ৯০৯২.৮০ পয়েন্টে। আরও পড়ুন: ব্যবসায়ীরা ব্যাংকঋণের ওপর বেশি নির্ভরশীল, আইপিও আসছে না পুঁজিবাজারে এছাড়া সিএসই-৩০ সূচক ০.৬৬ শতাংশ ও সিএসই-৫০ ০.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩০৬২.০৯ পয়েন্টে ও ১১১৩.৬২ পয়েন্টে। তবে সিএসআই সূচক কমেছে ০.০৮ শতাংশ। সূচকটি অবস্থান করছে ৮৯৭.০৬ পয়েন্টে। চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ১৪৭ কোটি ৭৩ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ২৪৩ কোটি ৪৩ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ৯৫ কোটি ৭০ লাখ টাকা। সপ্তাহজুড়ে সিএসইতে ৩১০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির কোম্পানির শেয়ার দর।

Go to News Site