Collector
নিউইয়র্কে ১৪ এপ্রিলকে ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজল্যুশন গৃহীত | Collector
নিউইয়র্কে ১৪ এপ্রিলকে ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজল্যুশন গৃহীত
Somoy TV

নিউইয়র্কে ১৪ এপ্রিলকে ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজল্যুশন গৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য সিনেটে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজল্যুশন গৃহীত হয়েছে। স্টেট ক্যাপিটলে রেজল্যুশনটি উত্থাপন করেন তিন সিনেটর। এর মাধ্যমে বাংলা বর্ষবরণের তিন দিনের জাঁকজমকপূর্ণ উৎসব শেষ হয়েছে।বাংলা বর্ষবরণের শুরুটা হয়েছিল টাইমস স্কয়ারে, শেষ হলো নিউইয়র্ক স্টেট ক্যাপিটলে। বুধবার (২২ এপ্রিল) স্টেট সিনেটে গৃহীত হয় ১৪ এপ্রিল বাংলা নববর্ষ ঘোষণার ঐতিহাসিক রেজল্যুশন। সিনেটর লুই সেপুলভেদা, নাথালিয়া ফার্নান্দেজ ও টবি অ্যান স্টেভিস্কি রেজল্যুশনটি উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এসময় সিনেটর স্টেভেস্কি বলেন, বহু ভাষাভাষী ও জাতিগোষ্ঠীর নিউইয়র্কে বাঙালিরা শিক্ষা, ব্যবসা ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এই রেজল্যুশন সেই অবদানের স্বীকৃতি।  আরও পড়ুন: ছবিতে বাংলা নববর্ষবরণ তিনি আরও বলেন, ‘আমি এটা জেনে আগ্রহী হয়েছিলাম যে বাংলা বিশ্বের ষষ্ঠতম সর্বাধিক প্রচলিত ভাষা। বিপুল সংখ্যক মানুষ বাংলায় কথা বলে এবং তারা যুক্তরাষ্ট্রে আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব রাখছে।’ এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ৫০ জন প্রবাসী বাঙালি। পরে মহিতোষ তালুকদার তাপসের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজন।

Go to News Site