Collector
রিয়াল শিবিরে বড় দুই দুঃসংবাদ | Collector
রিয়াল শিবিরে বড় দুই দুঃসংবাদ
Somoy TV

রিয়াল শিবিরে বড় দুই দুঃসংবাদ

লা লিগার শেষ ভাগে এসে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। গুরুত্বপূর্ণ সময়েই চোটে পড়ে মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে গেছেন মিডফিল্ডার আরদা গিলের ও ডিফেন্ডার এডার মিলিতাও।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, পরীক্ষায় দুজনেরই হ্যামস্ট্রিং ইনজুরি ধরা পড়েছে। রয়টার্স জানিয়েছে, তাদের প্রায় চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। তবে ১১ জুন শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপের আগেই তারা ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচের আগে শেষ অনুশীলনে চোট পান গিলের। পায়ের পেশিতে অস্বস্তি অনুভব করায় তাকে অনুশীলন থেকে সরিয়ে জিমে পাঠানো হয়। পরে স্ক্যানে তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে।অন্যদিকে, গত মঙ্গলবার (২১ এপ্রিল) আলাভেসের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ব্যথা অনুভব করেন মিলিতাও। প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলাতে গিয়ে সমস্যায় পড়ে সঙ্গে সঙ্গে মাঠ ছাড়ার ইশারা দেন এই ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক। ম্যাচের পর কোচ আলভারো আরবেলোয়া আশাবাদী কথা বললেও এমআরআই রিপোর্টে নিশ্চিত হয় বাঁ পায়ের হ্যামস্ট্রিং ইনজুরি।আরও পড়ুন: মৌসুম শেষ ইয়ামালের২৮ বছর বয়সি মিলিতাওয়ের জন্য এটি নতুন আরেকটি দুঃসংবাদ। গত কয়েক মৌসুম ধরেই চোটের সঙ্গে লড়ছেন তিনি। এর মধ্যে টানা দুই বছর গুরুতর এসিএল ইনজুরিতে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন।লা লিগায় এখন ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সংগ্রহ ৭৩। দুই দলের ব্যবধান ৯ পয়েন্ট। আগামী ১০ মে ক্যাম্প ন্যুয়ে ‘এল ক্লাসিকো’তে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

Go to News Site