Somoy TV
ইংল্যান্ডের তরুণ ব্যাটার জ্যাকব বেথেলকে ঘিরে আবারও মুখোমুখি হয়েছেন সাবেক দুই সতীর্থ অ্যালিস্টার কুক ও কেভিন পিটারসেন। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এখনো মাঠে নামতে না পারায় কুক মনে করেন, বেথেলের দেশে ফিরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলা উচিত ছিল। তবে কুকের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন পিটারসেন।গত ১৮ মাসে বেথেল ইংল্যান্ড ক্রিকেটে বড় সম্ভাবনা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সিডনিতে অ্যাশেজের শেষ টেস্টে ১৫৪ রানের ইনিংস খেলে তিন সংস্করণেই সেঞ্চুরি করা বিরল ইংলিশ ব্যাটারদের তালিকায় নাম লেখান বেথেল। ফলে ইংল্যান্ডের টপ অর্ডারে তার জায়গা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।‘স্টিক টু ক্রিকেট’ পডকাস্টে কুক বলেন, বেথেল ভবিষ্যতে ইংল্যান্ডের ওপেনার হতে পারেন। তবে এখন আইপিএলে বেঞ্চে বসে সময় নষ্ট না করে ওয়ারউইকশায়ারের হয়ে ওপেন করাই তার জন্য ভালো হতো। কুকের ভাষায়, এতে ইংল্যান্ডও লাভবান হতো।আরও পড়ুন: রাতের কাণ্ডে শুধুই সতর্কবার্তা, বড় শাস্তি এড়ালেন দুই ইংলিশ ক্রিকেটার Alastair Cook has absolutely NO IDEA what it's like to be in the IPL. What's it's like to always be around the best players in the world. So his opinion on Jacob Bethell doesn't matter at all. Stay in India, Jacob. I know, even though you're not playing, you're learning and…— Kevin Pietersen? (@KP24) April 23, 2026 এই মন্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে পিটারসেন লেখেন, আইপিএলের পরিবেশ সম্পর্কে কুকের কোনো ধারণা নেই। তার মতে, বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে সময় কাটানো এবং শেখার সুযোগ বেথেলকে আরও পরিণত করবে। এমনকি কাউন্টি ক্রিকেটের বর্তমান মান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।বেথেল নিজেও স্বীকার করেছেন, আইপিএলে সরাসরি ম্যাচ না খেললেও এখানকার পরিবেশ, চাপ সামলানো এবং বড় মঞ্চে মানিয়ে নেয়ার অভিজ্ঞতা তার ভবিষ্যৎ ক্যারিয়ারে বড় ভূমিকা রাখবে। ফলে বেথেলকে ঘিরে আইপিএল বনাম কাউন্টি বিতর্কে নতুন করে উত্তাপ ছড়িয়েছে ইংল্যান্ড ক্রিকেটে।
Go to News Site