Somoy TV
নেটদুনিয়ায় ঝড় তুলেছে বলিউড মেগাস্টার শাহরুখ খান পুত্র আরিয়ান খানের নতুন একটি ভিডিও। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বন্ধুর বিয়েতে যেন কনেপক্ষ কোনোভাবেই বরের জুতা চুরি না করতে পারে সেজন্য শক্ত ঢাল হয়ে দাঁড়িয়েছেন আরিয়ান।বন্ধুর বিয়ের দিন আরিয়ান পরেছিলেন ডিজাইনার ব্ল্যাক শার্ট ও কফি পাঠানি স্যুট। ‘জুতা চুরি’ লড়াইয়ে আরিয়ানের চোখেমুখে তখন জেতার প্রবল জেদ। দুই পক্ষ বরের জুতা নিয়ে হাসাহাসি আর কাড়াকাড়ির মুহূর্ত দ্রুতই ছড়িয়ে পড়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। বিয়ের মণ্ডপে বরের জুতা চুরির ঘটনা চিরচেনা লড়াই। ভাইরাল ভিডিওতে একদিকে কনেপক্ষ জুতা কব্জা করতে মরিয়া অন্যদিকে প্রিয় বন্ধুর জুতা বাঁচানোর দায়িত্ব। শেষ মুহূর্তে জুতা নিয়ে চম্পট দিতে সফল হন আরিয়ান। যা বেশ উপভোগ করেছেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন আরিয়ানকে। একজন মজার ছলে লেখেন, ‘শাহরুখপুত্র যেখানে পাহারাদার, সেখানে জুতা চুরি একপ্রকার অসম্ভব।’ আরেকজন লেখেন, ‘বাবার মতোই বন্ধুত্বের জন্য সব করতে পারেন আরিয়ান।’ আরও পড়ুন: বিশ্বজুড়ে মুক্তি পেল মাইকেল জ্যাকসনের বায়োপিক বাবা শাহরুখ খানের মতো ক্যারিয়ার বলিউডে গড়েছেন আরিয়ান খান। তবে ক্যামেরার সামনে নায়ক হওয়ার চেয়ে ক্যামেরার পেছনে নির্মাতা হতে ইচ্ছুক তিনি। আরও পড়ুন: প্রকাশ পেল শাকিব খানের নতুন কাজ আরিয়ান খান পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’। তুমুল আলোচিত এ কাজের পর নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। তবে ব্যস্ততার মাঝেও জীবনের বন্ধুত্বের মুহূর্তগুলো উপভোগ করছেন এ স্টার কিড।
Go to News Site