Somoy TV
ঝিনাইদহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন।শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে শহরের আরাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাম্মী আক্তার (৪২) কুষ্টিয়া জেলা শহরের মিনাপাড়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে কুষ্টিয়া থেকে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন শাম্মী আক্তার। পথে আরাপপুর এলাকার মশিউর রহমান বালিকা বিদ্যালয়ের সামনে পৌঁছালে সড়কের ভাঙা অংশে চাকা পড়ে মোটরসাইকেল থেকে ছিটকে নিচে পড়ে যান তিনি। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আরও পড়ুন: মেরিন ড্রাইভে ডাম্পট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পর্যটক নিহতঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফীন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
Go to News Site