Collector
শুনো এআই অ্যাপ দিয়ে কীভাবে গান বানাবেন | Collector
শুনো এআই অ্যাপ দিয়ে কীভাবে গান বানাবেন
Jagonews24

শুনো এআই অ্যাপ দিয়ে কীভাবে গান বানাবেন

এআই সংগীত জগতেও বড় পরিবর্তন এনে দিয়েছে। আগে গান বানাতে যেখানে স্টুডিও, বাদ্যযন্ত্র এবং পেশাদার সংগীতশিল্পীর প্রয়োজন হতো, এখন সেখানে কয়েক মিনিটেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে সম্পূর্ণ গান তৈরি করা সম্ভব হচ্ছে। বিশেষ করে এআই মিউজিক অ্যাপ ব্যবহার করে যে কেউ চাইলে সহজেই গান বানাতে পারবে। এআই দিয়ে গান তৈরির মূল বিষয় হলো, আপনি শুধু আইডিয়া বা থিম ইনপুট দেন, আর এআই সেটাকে বিশ্লেষণ করে লিরিক, মিউজিক এবং অনেক ক্ষেত্রে ভয়েসসহ সম্পূর্ণ গান তৈরি করে দেয়। যেমন আপনি যদি বলেন ‘একটি রোমান্টিক বিচ্ছেদের গান’, তাহলে এআই সেই মুড অনুযায়ী গান তৈরি করে দেবে। বর্তমানে জনপ্রিয় কিছু এআই মিউজিক টুলের মধ্যে রয়েছে শুনো এআই (Suno AI)। এই অ্যাপগুলো ব্যবহার করে খুব সহজেই বিভিন্ন ধরনের গান তৈরি করা যায়। এআই দিয়ে গান বানানোর সবচেয়ে বড় সুবিধা হলো, এর জন্য কোনো সংগীত জ্ঞান থাকা বাধ্যতামূলক নয়। খুব অল্প সময়েই প্রফেশনাল মানের গান তৈরি করা যায়, যা কনটেন্ট ক্রিয়েশন বা ব্যক্তিগত ব্যবহারের জন্য খুবই উপযোগী। তবে কিছু সীমাবদ্ধতাও রয়েছে, যেমন সবসময় মানুষের মতো আবেগ পুরোপুরি আসে না এবং কিছু ফিচার ফ্রি ভার্সনে সীমিত থাকে। এআই অ্যাপ দিয়ে গান বানানোর প্রক্রিয়া সাধারণত কয়েকটি ধাপে সম্পন্ন হয়। আসুন জেনে নেওয়া যাক কীভাবে এই অ্যাপ দিয়ে গান বানাবেন- প্রথমে ব্যবহারকারী একটি অ্যাপ ওপেন করুন। এরপর তিনি কোন ধরনের গান চান পপ, র‍্যাপ, রোমান্টিক, লোফাই বা অন্য কোনো জোনারা তা নির্ধারণ করেন। তারপর চাইলে নিজের লেখা লিরিক ইনপুট দিতে পারেন, অথবা শুধু একটি থিম দিলেও এআই নিজে থেকেই লিরিক তৈরি করে নেয়। এবার এআই সেই ইনপুট অনুযায়ী মিউজিক কম্পোজ করে, ব্যাকগ্রাউন্ড বিট তৈরি করে এবং অনেক ক্ষেত্রে কৃত্রিম ভয়েস ব্যবহার করে গান গেয়ে দেয়। কিছু অ্যাপে আবার ভয়েস স্টাইল, মিউজিক ইন্সট্রুমেন্ট এবং বিট পরিবর্তনের সুযোগও থাকে, ফলে ব্যবহারকারী নিজের মতো করে গান কাস্টমাইজ করতে পারেন। সবশেষে তৈরি গানটি প্রিভিউ করে পছন্দ হলে এমপি৩ বা ভিডিও ফরম্যাটে ডাউনলোড করা যায়। এই গান পরে ইউটিউব, ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করা সম্ভব। আরও পড়ুনসোশ্যাল মিডিয়ায় ভাইরাল খবরের সত্যতা যাচাই করবে গুগলএখন নোটপ্যাডেও পাবেন ইমেজ সাপোর্ট কেএসকে

Go to News Site