Collector
চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মারমা সম্প্রদায়ের ৪ জন গ্রেফতার | Collector
চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মারমা সম্প্রদায়ের ৪ জন গ্রেফতার
Somoy TV

চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মারমা সম্প্রদায়ের ৪ জন গ্রেফতার

চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় এক চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মারমা সম্প্রদায়ের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী তরুণী খাগড়াছড়ির রামগড় উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রামের একটি পোশাক চাকরি করেন এবং ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজ এলাকার একটি বাসায় ভাড়া থাকেন।পুলিশ জানায়, গত ১০ এপ্রিল চিকিৎসার জন্য ফেনী থেকে তার এক পরিচিত নারী চট্টগ্রামে এসে ওই বাসায় ওঠেন। পরে একই বাসায় থাকা আরেক নারীর মাধ্যমে কয়েকজনকে ডেকে আনা হয়। একপর্যায়ে ১৯ এপ্রিল রাতে কৌশলে ভুক্তভোগীকে ব্যারিস্টার কলেজ রোড এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে বিভিন্নভাবে অপমানজনক কথা বলা হয় এবং জোরপূর্বক অনৈতিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য চাপ দেয়া হয়। এক পর্যায়ে অভিযুক্তরা তাকে পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ঘটনার পর ২৪ এপ্রিল ভুক্তভোগী ইপিজেড থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা সবাই রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। অভিযানে তাদের ব্যারিস্টার কলেজ এলাকার বিভিন্ন বাসা থেকে আটক করা হয়। আরও পড়ুন: বরিশালে প্রেমিককে মারধর করে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

Go to News Site