Collector
বৈশাখের খরতাপে পুড়ছে দেশ, নেই বৃষ্টির আভাস | Collector
বৈশাখের খরতাপে পুড়ছে দেশ, নেই বৃষ্টির আভাস
Somoy TV

বৈশাখের খরতাপে পুড়ছে দেশ, নেই বৃষ্টির আভাস

বৈশাখের রুদ্র রূপ দেখাচ্ছে প্রকৃতি। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। খরতাপে পুড়ছে দেশ। রাজধানীসহ দেশজুড়েই বইছে তীব্র তাপপ্রবাহ। ৩৬ ডিগ্রি ছাড়ানো তাপমাত্রায় নাভিশ্বাস জনজীবন। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা। তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এদিকে উজানের ঢলে ভাসছে হাওর। আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন তলিয়ে যাওয়ার আশঙ্কা।বাতাসে জলীয় বাষ্পের আধিক্যে বাড়ছে অস্বস্তি। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা শ্রমজীবী থেকে শুরু করে সাধারণ মানুষের।কয়েকজন কর্মজীবী বলেন, যে মাত্রার গরম পড়েছে তা মানুষের সহ্য হওয়ার মতো না। অল্প হাঁটলেই ক্লান্ত হয়ে যাচ্ছি। পানির পিছনেই সব টাকা চলে যাচ্ছে। সরকারি বা বেসরকারিভাবে পানির ব্যবস্থা করলে ভালো হতো।আপাতত বর্ষণের কোনো আভাস দেখছেন না আবহাওয়াবিদরা। তাই সহসাই তাপপ্রবাহ কমার কোনো পূর্বাভাসও নেই।ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ মো. শাহীদুল ইসলাম বলেন, চলমান তাপপ্রবাহ ২৪-২৫ এপ্রিল বিরাজমান থাকতে পারে। ২৬-২৯ এপ্রিলের পর বৃষ্টির দেখা মিলতে পারে। এরপর ভারি বর্ষণ থেকে অতি ভারি বর্ষণও হতে পারে।আরও পড়ুন: হিট স্ট্রোক ঠেকাতে যা যা খাবেনজলবায়ুর এই বৈরি আচরণে অসুস্থ হয়ে পড়ছেন বয়স্ক ও শিশুরা। ঝুঁকি বাড়ছে হিট-স্ট্রোক ও পানিবাহিত রোগের।তপ্ত এই পরিস্থিতির উল্টো পিঠে হাওর জনপদে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। দুর্যোগ পূর্বাভাস কেন্দ্র বলছে, উজান থেকে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল। ঝুঁকিতে কৃষকের ফসল।বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র উপ বিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া বলেন, যে পরিমাণ ভারি বর্ষণের প্রবণতা রয়েছে এবং তা চলমান থাকে তাহলে হাওরাঞ্চল বা নিম্নাঞ্চলগুলোতে বন্যা হতে পারে। এর ফলে ফসলের ক্ষতি হতে পারে।বিরূপ আবহাওয়ায় একদিকে যেমন পানির জন্য হাহাকার, অন্যদিকে পানির নিচে কৃষি জমি তলিয়ে যাওয়ার শঙ্কা। দ্বিমুখী সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ ও সতর্ক থাকার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

Go to News Site