Collector
শিক্ষিকাকে জুতাপেটা করায় বিএনপি নেতা বহিষ্কার | Collector
শিক্ষিকাকে জুতাপেটা করায় বিএনপি নেতা বহিষ্কার
Somoy TV

শিক্ষিকাকে জুতাপেটা করায় বিএনপি নেতা বহিষ্কার

রাজশাহীর দূর্গাপুরে দাওকান্দি সরকারি কলেজে শিক্ষিকাকে জুতা দিয়ে পেটানোর ঘটনায় ওই উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীকে বহিষ্কার করা হয়েছে।শুক্রবার (২৪ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।আরও পড়ুন: তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় বইছে তাপপ্রবাহবৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজশাহীর দুর্গাপুরের দাওকান্দি সরকারি কলেজে শিক্ষিকা আলেয়া খাতুন হীরাকে জুতাপেটা করেন জয়নগর ইউনিয়নের বিএনপির সহ-সভাপতি আকবর আলি। জুতাপেটা করার আগে বিএনপির ওই নেতাকে থাপ্পড় মারেন শিক্ষিকা আলেয়া খাতুন হীরা। ভুক্তভোগী শিক্ষিকার অভিযোগ, ওয়াজ মাহফিলের নামে চাঁদা নিতে এসেছিলেন আকবর আলী নেতৃত্বে কয়েকজন।

Go to News Site