Collector
উজবেকিস্তানকে হারিয়ে হকিতে বাংলাদেশের মেয়েদের ইতিহাস | Collector
উজবেকিস্তানকে হারিয়ে হকিতে বাংলাদেশের মেয়েদের ইতিহাস
Somoy TV

উজবেকিস্তানকে হারিয়ে হকিতে বাংলাদেশের মেয়েদের ইতিহাস

এশিয়ান গেমস বাছাইপর্বে দারুণ এক অর্জন করেছে বাংলাদেশ নারী হকি দল। প্রথম ম্যাচে চায়নিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে শুক্রবার (২৪ এপ্রিল) উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। আন্তর্জাতিক হকি প্রতিযোগিতায় এটিই বাংলাদেশের নারী দলের প্রথম জয়।এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। এক জয় ও এক ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উজবেকিস্তান। আগামী রোববার গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। আট দলের এই বাছাইপর্ব থেকে শীর্ষ চারটি দল চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। আরও পড়ুন: ৬ষ্ঠ এশিয়ান বিচ গেমস: চীনের সানিয়ায় গুরুত্বপূর্ণ বৈঠকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইন্দোনেশিয়ার জাকার্তায় জিবিকে হকি মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ১১তম মিনিটে শারিকা সাফার পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন। তবে এক মিনিটের ব্যবধানে গোল শোধ করে ম্যাচে সমতা ফেরায় উজবেকিস্তান। প্রথম কোয়ার্টার শেষ হয় ১-১ ব্যবধানে। দ্বিতীয় কোয়ার্টারে দুই দলই আক্রমণ চালালেও ২৪ মিনিটে কনা আক্তারের ফিল্ড গোলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে আধিপত্য ছিল বাংলাদেশের। ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আইরিন আক্তার, ব্যবধান বাড়িয়ে ৩-১ করেন তিনি। আরও পড়ুন: ডোপিংয়ের অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় নাম উঠল ভারতের চতুর্থ কোয়ার্টারে ম্যাচে ফেরার চেষ্টা করে উজবেকিস্তান। ৪৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে তারা ব্যবধান কমায়। শেষ পর্যন্ত চাপ সৃষ্টি করলেও আর গোল শোধ করতে পারেনি তারা। ফলে ৩-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ নারী দল।

Go to News Site