Somoy TV
জাতিসংঘে UNPFII এর ২৫তম অধিবেশনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিমূলক ও অসত্য তথ্য উপস্থাপনের প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে কাঠালতলী এলাকা থেকে মিছিল বের হয়ে বনরুপায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুস শুক্কুর, অটোরিকশা চালক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান বাবু প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, ‘সম্প্রীতি জাতিসংঘে অধিবেশনে পাহাড়ের নানা বিষয়ে নিয়ে বিভ্রান্তিমূলক ও অসত্য তথ্য উপস্থাপনের করেছে। এতে বাংলাদেশে ভারমুর্তি ক্ষুন্ন করেছে। যখনই পাহাড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, তখনই একটি গোষ্ঠী নানা অপতৎপতায় পাহাড়কে উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করে।’আরও পড়ুন: বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুতায়িত হয় বিপন্ন প্রজাতির বানরটি, অবশেষে উদ্ধারবক্তারা আরও বলেন, ‘সন্তু লারমা সরকারি সকল সুযোগ সুবিধা নিয়ে তার আত্মীয় স্বজনদের দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তার দল জেএসএস অবৈধ অস্ত্র দিয়ে পাহাড়ের পাহাড়ি-বাঙালিসহ সব জাতিগোষ্ঠীকে অবরুদ্ধ করে রেখেছে। চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের কারণে পাহাড়ে মানবাধিকার ক্ষুন্ন হচ্ছে। মানুষ তাদের বেড়া জাল থেকে মুক্তি চায়।’বক্তারা আরও বলেন, ‘আঞ্চলিক সংগঠন জেএসএস সব সময় আদিবাসী শব্দ ব্যবহার করে পার্বত্য চট্টগ্রামকে দেশে থেকে বিচ্ছিন্ন করার জন্য নানাভাবে চেষ্টা করে যাচ্ছে। আমরা তাদের অপচেষ্টা ও ষড়যন্ত্র মোকাবিলা করতে রাজপথে আছি এবং থাকব।’ যারা সরকার, দেশ ও পার্বত্য চট্টগ্রাম নিয়ে মিথ্যাচার করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়
Go to News Site