Somoy TV
কক্সবাজারের টেকনাফে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি ট্রাক খাদে পড়ে একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত আড়াই টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি নুরুল আবছার।নিহত মো. জিসান (২২), চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাইনজুড়ি গ্রামের ইউসুফের ছেলে। আহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেননি পুলিশ।হোয়াইক্যং হাইওয়ে ওসি নুরুল আবছার স্থানীয়দের বরাত নিয়ে জানান, চট্টগ্রামের চন্দনাইশ থেকে টেকনাফের হ্নীলা অভিমুখে যাওয়া একটি ট্রাক কানজরপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা জিসান ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন। মিনি ট্রাকটিতে বিয়ে অনুষ্ঠানের সাজসজ্জার সরঞ্জাম ছিল। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।আরও পড়ুন: মেরিন ড্রাইভে ডাম্পট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পর্যটক নিহততিনি জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বজনরা আসলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Go to News Site