Collector
নারায়ণগঞ্জে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট | Collector
নারায়ণগঞ্জে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
Somoy TV

নারায়ণগঞ্জে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

নারায়ণগঞ্জে একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় জেলা কারাগারের পাশের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ৪টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে সেটি দ্রুত ছড়িয়ে পড়ে পাশের একটি চায়ের দোকান, মোটরসাইকেলের দোকান এবং আরও কয়েকটি গুদামে। এতে বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা দগ্ধের খবর পাওয়া যায়নি। গার্মেন্টসের ঝুটের গুদামে কাপড়ের আগুন হাওয়ায় আগুনের ভয়াবহ লেলিহান শিখা অনেক ওপর পর্যন্ত দেখা যায়।ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা জানা যায়নি।

Go to News Site