Collector
ফতুল্লায় অগ্নিকাণ্ড: ঝুটের গুদামসহ পুড়ে গেছে কয়েকটি দোকান | Collector
ফতুল্লায় অগ্নিকাণ্ড: ঝুটের গুদামসহ পুড়ে গেছে কয়েকটি দোকান
Somoy TV

ফতুল্লায় অগ্নিকাণ্ড: ঝুটের গুদামসহ পুড়ে গেছে কয়েকটি দোকান

নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব কায়েমপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে একাধিক ঝুটের গুদাম, চায়ের দোকান, মোটর সাইকেল পার্টসের দোকানসহ বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে।শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্ব পাশে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।স্থানীয়রা জানান, প্রথমে একটি ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের একটি চায়ের দোকান, একটি মোটর সাইকেলের দোকান এবং আরও কয়েকটি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এসময় এলাকাবাসী ও স্থানীয় লোকজন আতংকে ছোটাছুটি করতে থাকেন। ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় রাত সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।আরও পড়ুন: নারায়ণগঞ্জে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিটনারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালকাব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ ও মণ্ডলপাড়া স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এছাড়া আরও দুইটি ইউনিট রওনা দিয়েছিল। তবে এর আগেই চারটি ইউনিটের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।তিনি বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত জানা যায় নি। তবে আমরা আগুনের সূত্রপাত সম্পর্কে খতিয়ে দেখছি। এছাড়া হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

Go to News Site