Collector
মালয়েশিয়ায় গাড়িচাপা দিয়ে বাংলাদেশিকে হত্যা করা সেনা কর্মকর্তা ৫ দিনের রিমান্ডে | Collector
মালয়েশিয়ায় গাড়িচাপা দিয়ে বাংলাদেশিকে হত্যা করা সেনা কর্মকর্তা ৫ দিনের রিমান্ডে
Somoy TV

মালয়েশিয়ায় গাড়িচাপা দিয়ে বাংলাদেশিকে হত্যা করা সেনা কর্মকর্তা ৫ দিনের রিমান্ডে

মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক বাংলাদেশি তরুণকে গাড়িচাপা দিয়ে হত্যা করা সেনা কর্মকর্তাকে ৫ দিনের পুলিশি রিমান্ডে পাঠানো হয়েছে। আজ শুক্রবার (২৪ এপ্রিল) কুয়ালালামপুর ট্রাফিক তদন্ত ও এনফোর্সমেন্ট বিভাগের প্রধান সহকারী কমিশনার মো. জমজুরি মো. ইসা বিষয়টি নিশ্চিত করেছেন।গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর ৫টা ৩৮ মিনিটে কুয়ালালামপুরের এমইএক্স মহাসড়কের ১.৯ কিলোমিটার পয়েন্টে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় বাংলাদেশি ২২ বছর বয়সি তরুণ মুজাহিদ মিল্লাদ নিহত হন। মিল্লাদ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গেছে, ক্যাপ্টেন পদমর্যাদার একজন সেনা কর্মকর্তা মদ্যপ অবস্থায় তার ফোর্ড ফিয়েস্তা গাড়িটি নিয়ে মহাসড়কের উল্টো দিক দিয়ে যাচ্ছিলেন। এ সময় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে আসা একটি পেরোদুয়া আলজা ব্র্যান্ডের গাড়ির সাথে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। আরও পড়ুন: মালয়েশিয়ায় ‘মদ্যপ’ সেনা কর্মকর্তার গাড়ির ধাক্কায় বাংলাদেশি তরুণ নিহত দুর্ঘটনায় বাংলাদেশি গেমিং ইনফ্লুয়েন্সার মুজাহিদ মিল্লাদ প্রাণ হারান। একই গাড়িতে থাকা তার ২০ বছর বয়সি স্ত্রী নাফিসা তাবাসসুম আবিদার পা ভেঙে যায়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল সাড়ে ৫টায় হাসপাতাল থেকে ছাড়া পান। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।  কুয়ালালামপুর ট্রাফিক তদন্ত ও এনফোর্সমেন্ট বিভাগের প্রধান সহকারী কমিশনার জানান, অভিযুক্ত সেনা কর্মকর্তাকে আজ শুক্রবার সকালে দায়রা জজ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট গুফতান নূর আশিকিন মুরলিকামাল তাকে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ৫ দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন। দণ্ডবিধির ৩০২ ধারায় তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Go to News Site