Somoy TV
বৌভাত অনুষ্ঠানে বিয়ের উপহার হিসেবে জ্বালানি তেল অকটেন উপহার দিলেন এক অতিথি। আর এমন উপহার পেয়ে বর-কনে দুজনেই খুশি। ব্যতিক্রমধর্মী এ উপহারের খবর মুখ থেকে মুখে ছড়িয়ে পড়ায় ব্যাপক কৌতুহলের জন্ম নেয় বৌভাতে আসা অতিথিদের মধ্যে।শুক্রবার (২৪ এপ্রিল) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এ ঘটনা ঘটেছে।জানা যায়, শ্রীমঙ্গল উপজেলা শহরের উত্তরসুর এলাকার সুমন পালের বিয়ের অনুষ্ঠান ছিল গত মঙ্গলবার (২১ এপ্রিল)। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শিমুলতলা গ্রামের পলি পালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শুক্রবার (২৪ এপ্রিল) ছিল বৌভাত অনুষ্ঠান। এতে বৌভাতে আসা বিভিন্ন স্থানের অতিথিরা নানা রকমের উপহার নিয়ে আসেন। এমনকি অনেকে নগদ টাকা-পয়সাও শুভেচ্ছা হিসেবে বৌভাতে বর-কনেকে উপহার দেন। তবে রাজেশ ভৌমিক নামে এক অতিথি বৌভাতে ব্যতিক্রমধর্মী এক উপহার নিয়ে আসেন। আর এ উপহারটি ছিল ৫ লিটার জ্বালানি তেল-অকটেন। সুসজ্জিতভাবে তিনটি প্লাস্টিকের বোতলে করে। এমন উপহারের বিষয়টি বৌভাত অনুষ্ঠানে লোকমুখে ছড়িয়ে পড়লে উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম নেয়। অনেকে খাবার টেবিল থেকে উঠে গিয়ে উপহারের প্যাকেটটি দেখেন। আবার অনেকে বলছেন, জ্বালানি সংকটের এমন সংকটময় সময়ে এ উপহারটি ছিল একদম সময়োপযোগী। আরও পড়ুন: ঢাকা-সিলেট মহাসড়কে শেরপুর সেতু দিয়ে ৩ দিন যান চলাচল বন্ধএ ব্যাপারে রাজেশ ভৌমিক জানান, নতুন বর তার সম্পর্কে একজন ঘনিষ্ঠ বন্ধু। তার বিয়ের বৌভাতে ব্যতিক্রম এবং আলোচিত কী এমন বস্তু দেয়া যায় এ নিয়ে সে মাথা ঘামাচ্ছিল। পরে অন্য বন্ধুদের সহায়তা নিয়ে জ্বালানি সংকটের এ সময়ে তিনি ৫ লিটার অকটেন উপহার দেন বৌভাত অনুষ্ঠানে। তবে এ উপহারে এরকম সাড়া জাগবে তা তিনি ভাবেননি। এদিকে, নতুন বর সুমন পাল এ উপহারের প্রতিক্রিয়ায় জানান, তার একটি মোটর সাইকেল রয়েছে। প্রতিদিন লাইনে দাঁড়িয়ে অনেক কষ্টে তেল নিতে হয়। তার বন্ধুদের দেয়া এ উপহার খুবই কাজে লাগবে। তাও আবার বৌভাতের উপহার।
Go to News Site