Collector
সময়ের আজকের আলোচিত সাত খবর | Collector
সময়ের আজকের আলোচিত সাত খবর
Somoy TV

সময়ের আজকের আলোচিত সাত খবর

দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ সময় নিউজে শুক্রবার (২৪ এপ্রিল) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।কোনো দলের একক আধিপত্যবাদ বরদাশত করা হবে না: জামায়াত আমির দেশে কোনো দলের একক আধিপত্যবাদ বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংসদ ও রাজপথ থেকে একযোগে আন্দোলন শুরু হবে বলেও মন্তব্য বিরোধীদলীয় চীফ হুইপ এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের৷ বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটি সারিয়ে ফের উৎপাদনে ফিরল দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া এক নম্বর ইউনিট ১২৫ মেগাওয়াট সম্পন্ন ইউনিটি। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা নেয়ার কথা জানালেন নেতানিয়াহু ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তার শরীরে প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়েছিল। বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে আজ শুক্রবার (২৪ এপ্রিল) তিনি এ তথ্য জানান। খবর সিএনএনের। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। তেলের দাম বাড়লেও সামগ্রিক মূল্যস্ফীতিতে প্রভাব ফেলবে না: বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়লেও তা দেশের সামগ্রিক মূল্যস্ফীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যে জ্বালানি আমদানি করতে হলেও সরকার পরিস্থিতি দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করবে। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে, স্থানীয় নির্বাচনে তারুণ্যের জয় হবে: নাহিদ ইসলাম আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এবার তারুণ্যের জয়জয়কার হবে এবং সেই নেতৃত্বের অগ্রভাগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থাকবে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমান সরকার ক্রমশই ব্যর্থতার দিকে যাচ্ছে। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। হরমুজে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর কাছ থেকে ফি নেবে না ইরান: রিপোর্ট হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য মাশুল বা ফি মওকুফ করেছে ইরান। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। অভিনেতা তারিকুজ্জামান তপন মারা গেছেন জনপ্রিয় অভিনেতা তারিকুজ্জামান মারা গেছেন। দীর্ঘদিন খাদ্যনালির ক্যানসারের সঙ্গে লড়াই করে শুক্রবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে নিজ বাসায় মারা যান তিনি। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন।

Go to News Site