Somoy TV
এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলে ইতিহাস গড়েছেন গুজরাট টাইটান্সের ওপেনার সাই সুদর্শন। একই দিনে, একই ম্যাচে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন বেঙ্গালুরুর তারকা ব্যাটার বিরাট কোহলি।আইপিএলের এবারের আসরে সাই সুদর্শনের শুরুটা খুব একটা চোখে পড়ার মতো ছিল না। প্রথম ছয় ম্যাচে ছিল মাত্র একটি অর্ধশতক। তবে বেঙ্গালুরুর বিপক্ষে আজ তিনি খেলেছেন অনন্য এক ইনিংস— মাত্র ৫৮ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। এই ইনিংসের মধ্য দিয়ে তিনি স্পর্শ করেন ২০০০ আইপিএল রানের মাইলফলক। মাত্র ৪৭তম ইনিংসে এই কৃতিত্ব অর্জন করে তিনি। ছাড়িয়ে গেছেন আগের রেকর্ডধারী ক্রিস গেইলকে, যিনি ৪৮ ইনিংসে পৌঁছেছিলেন এই ক্লাবে। আরও পড়ুন: মায়ের শেষকৃত্য শেষ করেই আইপিএল ম্যাচে ভারতীয় পেসার বলের হিসেবে সুদর্শন এখন ষষ্ঠ দ্রুততম ভারতীয়, ১ হাজার ৩৬১ বলে দুই হাজার রান পূর্ণ করেছেন তিনি। এ তালিকার শীর্ষে রয়েছেন অভিষেক শর্মা, যিনি মাত্র ১ হাজার ১৯৩ বলেই এই মাইলফলক ছুঁয়েছেন। অন্যদিকে, একই ম্যাচে বিরাট কোহলিও গড়েছেন অনন্য এক রেকর্ড। আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে তিনি স্পর্শ করেছেন ৮০০ বাউন্ডারির মাইলফলক। কাগিসো রাবাদার বল মিড-অন দিয়ে চার মেরে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।
Go to News Site