Somoy TV
নাটোরের লালপুর ও সিংড়ায় পৃথক সংঘর্ষে অন্তত ৪৫ জন আহত হয়েছে। এ সময় মোটরসাইকেল অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে।এলাকাবাসী জানায়, লালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মজনু পাটোয়ারীর সঙ্গে উপজেলা যুবদল সদস্য নাদিম হোসেন দোহার দ্বন্দ্ব চলছিল। এই জেরে শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার গোধরা বাজারে দোহার সমর্থক পল্লী চিকিৎসক রাশেদকে মারপিট করে মজনুর সমর্থকরা।এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়। এ সময় ২টি মোটরসাইকেলে অগ্নি সংযোগ ও নাটোর-পাবনা মহাসড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।অপরদিকে, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিংড়া উপজেলার পারিল গ্রামে জমি নিয়ে বিরোধে সিরাজুল ইসলাম ও আবুল কালামের সমর্থকদের মধ্যে কয়েক দফা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।আরও পড়ুন: ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ: ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আহত ১১ জননাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, বর্তমানে উভয় স্থানের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এছাড়া দুটি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
Go to News Site