Collector
নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ২ | Collector
নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ২
Somoy TV

নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ২

নোয়াখালীর সেনবাগে সড়কে দাঁড়িয়ে থাকা একটি সিমেন্টবাহী কাভার্ডভ্যানের পেছনে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিয়েছে। এতে ট্রাকের চালক ও এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাতটার দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।নিহতরা হলেন- পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার অলংকারকাঠি গ্রামের বাসিন্দা ট্রাকচালক মো. আল আমিন (৫৫) এবং বরিশাল জেলার বাসিন্দা নার্সারি ব্যবসায়ী মো. ফয়সাল (৩৫)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমিন দীর্ঘদিন ধরে নোয়াখালীর বিভিন্ন নার্সারিতে চারা গাছ সরবরাহ করতেন। শুক্রবার ভোরে তিনি ট্রাকে গাছের চারা নিয়ে জেলা শহর মাইজদীর উদ্দেশে রওনা দেন। পথে সেনবাগ রাস্তার মাথা এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘শাহ সিমেন্ট’-এর একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা তিনজনই গুরুতর আহত হন।আরও পড়ুন: টেকনাফে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত ১স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে আল আমিন ও ফয়সালের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অপর ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন মন্ডল বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Go to News Site